Sports

দ্বিতীয় টেস্টেও সমান দাপটে শুরু করল ভারত

এ যেন প্রথম টেস্টেরই রিপিট টেলিকাস্ট। সেই টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত। সেই শুরু থেকে ওপেনারদের দাপুটে ব্যাটিং। সেই প্রথম দিনের শেষে শক্ত ভিতে ভারত। কলোম্বো টেস্টেও সেই এক পরম্পরা ধরে রাখল বিরাটের ছেলেরা। যদিও প্রথম দিন। তবু ক্রিকেট বোদ্ধারা বলছেন মর্নিং শোজ দ্যা ডে।

এদিন টস জিতে ব্যাটিং নেন বিরাট কোহলি। ধাওয়ান, রাহুল ব্যাট করতে নেমে ভাল শুরু করলেও ব্যক্তিগত ৩৫ রানে ফেরেন ধাওয়ান। রাহুল, পূজারা টানতে শুরু করেন ভারতকে। কিন্তু অর্ধশতরান করে ৫৭ রানের মাথায় আউট হন রাহুলও। দ্রুত প্যাভিলিয়নমুখো হন অধিনায়ক বিরাট কোহলিও। মাত্র ১৩ রান করে আউট হন তিনি। এরপর পূজারা-রাহানে জুটি খেলার মোড় ঘোরাতে শুরু করেন। দুজনের চওড়া ব্যাট থেকে আসে সেঞ্চুরি। দিনের শেষ বল পর্যন্ত এই দুজনই দুই স্তম্ভের মত ভারতীয় ব্যাটিং দুর্গ রক্ষা করেন।

দিনের শেষে পূজারা ১২৮ রানে ও রাহানে ১০৩ রানে অপরাজিত। প্রথম দিনে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৪৪ রান। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ভারত যদি ফের ৬০০-র কোটায় রানকে পৌঁছে দিতে পারে তবে সিরিজ দ্বিতীয় টেস্টেই ভারত নিজেদের ঝুলিতে পুরে ফেলতে পারবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026