Sports

তৃতীয় দিনের শেষে হারের মুখে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনের শেষেই শ্রীলঙ্কার ললাট লিখন পরিস্কার দেখা যাচ্ছিল। তৃতীয় দিনের শেষে সেটাই আরও জোড়াল হল। প্রথম টেস্টে কার্যত গোটা শ্রীলঙ্কা দলটাকে নিয়েই ভারত ছেলেখেলা করল। প্রথম ইনিংসে পাহাড় প্রমাণ ৬০০ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ১৫৪ রান তুলতে ৫ উইকেট হারিয়ে বসেছিল শ্রীলঙ্কা। ফলে মনোবল যে তলানিতে গিয়ে ঠেকেছিল তা বলাই বাহুল্য। তৃতীয় দিনের সকালে আগের দিন ক্রিজে থাকা শ্রীলঙ্কার ২ ভরসা ম্যাথিউস ও পেরেরা ত্রাতার ভূমিকা নেন। ম্যাথিউজ ৮৩ রান করে আউট হন। পেরেরা ৯২ রান করে অপরাজিত থাকেন। কিন্তু বাকিদের সঠিক সঙ্গতের অভাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৯১ রানে। ভারত ফলোঅন খাওয়াতেই পারত। কিন্তু তা না করে ব্যাট করতে নামে বিরাট বাহিনী।

দ্বিতীয় ইনিংসে যদিও প্রথম ইনিংসের দুই মহাতারকা ধাওয়ান ও পূজারা, কেউই বেশিক্ষণ ক্রিজে টেকেননি। তবে অভিনব মুকুন্দ অভাবটা পুষিয়ে দিয়েছেন। তাঁর ব্যাট থেকে আসে ৮১ রান। দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেট হারিয়ে ১৮৯। শ্রীলঙ্কার চেয়ে ৪৯৮ রানের লিড নিয়ে দিন শেষ করা ভারত চতুর্থ দিনে একদিনের ক্রিকেট খেলে ডিক্লেয়ার করে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। এদিন ভারতের বড় প্রাপ্তি বিরাট কোহলির ব্যাট থেকে রান আসা। খরা কাটিয়ে এদিন ৭৬ রান করে ক্রিজে রয়েছেন বিরাট। চতুর্থ দিনে তাঁর সেঞ্চুরি দেখতে মুখিয়ে অনেকেই।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026