Sports

ভারতের দাপটে ঘরের মাঠে কোণঠাসা শ্রীলঙ্কা

ইতিহাস বলে নিজেদের মাঠে শ্রীলঙ্কা বেশ ভয়ংকর। কিন্তু ভারতের বিরুদ্ধে গলে প্রথম টেস্টে কার্যত কোণঠাসা শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট নেওয়া ভারত প্রথম ইনিংসে ৬০০ রানের পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। শিখর ধাওয়ানের ১৯০ রানের দুরন্ত ইনিংস, চেতেশ্বর পূজারার ছবির মত ১৫৩ রানের ইনিংস, হার্দিক পাণ্ডিয়ার মত নিউকামার সহ অজিঙ্কা রাহানের অর্ধশতরান ভারতকে ৬০০ রানের ঘরে পৌঁছে দিয়েছে সহজেই। ভারতীয় ব্যাটিংয়ে ব্যর্থ কেবল অধিনায়ক কোহলি। মাত্র ৩ রান করে আউট হন তিনি।

এই পর্যন্ত পড়ে যাঁদের মনে হচ্ছে পিচে কিছু নেই। ব্যাটসম্যানদের জন্য পিচ। তাঁরা বোধহয় একটু ভুল। কারণ দ্বিতীয় দিনে ভারতের সব উইকেট পড়ে যাওয়ার পর শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে নিজেদের ঘরের পিচে কার্যত দিশেহারা। ভারতীয় বোলিং আক্রমণের কূলকিনারা খুঁজে পাচ্ছেননা তাঁরা। ১৪৩ রান করতেই তাঁদের ৫ উইকেট পড়েছে। প্যাভিলিয়নে ফেরেন কুশল মেন্ডিস, করুণারত্নে, উপুল থরঙ্গার মত ব্যাটসম্যানেরা। উপুল ৬৩ রান করে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও অন্যরা নেহাতই আয়ারাম গয়ারাম।

দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে শ্রীলঙ্কা। এখনও ৪৪৬ রানে ভারতের চেয়ে পিছিয়ে। ব্যক্তিগত ৫৪ রান করে ক্রিজে রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সঙ্গে ৬ রান করে দিলরুয়ান পেরেরা। ফলে দ্বিতীয় দিনের শেষে নিশ্চিন্তে বলা যায় অ্যাডভান্টেজ ভারত।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026