Sports

পছন্দের সাপোর্ট স্টাফই পেলেন রবি শাস্ত্রী

ইংল্যান্ডে টেনিস দেখছিলেন তিনি। কিন্তু তখনই জানতেন তাঁর সাপোর্ট স্টাফ কে কে হতে চলেছেন। আর সেটাই এদিন বোর্ড কর্তারা পরিস্কার করে দিলেন। এদিন সাংবাদিকদের সামনে এমনই জানালেন ভারতের নবনিযুক্ত হেড কোচ রবি শাস্ত্রী। পরামর্শদাতা কমিটির পছন্দ, অপছন্দকে ফুৎকারে উড়িয়ে নিজের ইচ্ছেমত সাপোর্ট স্টাফ সাজিয়ে কার্যত রবি শাস্ত্রী এদিন বুঝিয়ে দিলেন আসল বাজিগর তিনিই।

সাপোর্ট স্টাফ হিসাবে পেলেন সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ এস শ্রীধর-কে। একদম ঠিক যাঁকে যাঁকে তাঁর পছন্দ ছিল। এক্ষেত্রে পরামর্শদাতা কমিটির কোনও সওয়ালই পাত্তা পেলনা বোর্ড কর্তাদের কাছে। সৌরভ, লক্ষ্মণদের পছন্দের বোলিং কোচ জাহির খান বা ব্যাটিং কোচ রাহুল দ্রাবিড়ের নাম এক লহমায় কেটে উড়িয়ে দিলেন রবি শাস্ত্রী। পছন্দের সবকিছু পাওয়ার আত্মপ্রত্যয় এদিন শাস্ত্রীর কঠিন মুখে বেশ প্রকাশ পেয়েছে। প্রকাশ পেয়েছে সকলকে হারিয়ে নিজের পছন্দকেই চূড়ান্ত করার একটা অনাবিল অবহেলা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026