Sports

ভারতীয় ক্রিকেট দলের কোচ, ধীরে চলো নীতি নিল বিসিসিআই

সোমবার বৈঠকের পরই ভারতীয় দলের কোচের নাম ঘোষণা করা হবে। একথা তিনিই জানিয়েছিলেন সকলকে। সোমবার তিনিই জানিয়ে দিলেন আপাতত ভারতীয় দলের কোচের নাম ঘোষণা স্থগিত রাখা হচ্ছে। বিরাট কোহলি এখন ভারতের বাইরে। তিনি আমেরিকা থেকে ফিরলেই তাঁর সঙ্গে আলোচনা করে বিশেষ কমিটি কোচ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে। ফলে এখনকার মত কোচ পদে কে বসছেন তা নিয়ে ধোঁয়াশা এবং কৌতূহল দুটোই রয়ে গেল।

যেটুকু খবর তাতে রবি শাস্ত্রী, টম মুডি ও বীরেন্দ্র সেহওয়াগের মধ্যে লড়াই জমে উঠেছে। যদিও রবি শাস্ত্রীকে কিছুটা এগিয়ে রাখছিলেন ভারতীয় ক্রিকেট জগতের একাংশ। তার কারণ অবশ্যই শচীন তেন্ডুলকর। কারণ লিটল মাস্টারের প্রথম পছন্দ রবিই। কিন্তু কমিটির বাকি দুই সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণের পছন্দে এগিয়ে সেহওয়াগ। এখন এই লড়াইয়ে মাঝখান থেকে লাভবান হতে পারেন টম মুডি। কারণ সবদিক রাখতে রবি ও বীরু, দুজনকেই ছেঁটে টমকে বেছে নিতেই পারে কমিটি। তবে বিরাটের সঙ্গে কথা বলার পরই চূড়ান্ত হবে সেই সিদ্ধান্ত।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026