Sports

একা লিউইসেই উড়ে গেল ভারত

৬২ বলে ১২৫ রান। একা কোনও দলের ব্যাটসম্যান যদি এই ব্যাটিং তাণ্ডব দেখান তাহলে সেই দলের জয় না পাওয়াটাই আশ্চর্যের হয়। তবে আশ্চর্যান্বিত হওয়ার সেই অবকাশ মেলেনি। বরং গোটা বিরাট বাহিনী তাদের স্বপ্নের দল নিয়েও একা লিউইসকে রুখতে পারল না। উইন্ডিজ সফরের একমাত্র টি-২০ ম্যাচে উড়ে গেল ভারত। এদিন জামাইকার কিংস্টনের সাবাইনা পার্কে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় উইন্ডিজ। শুরুতেই ব্যাটিংয়ে ঝড় শুরু করে বিরাট, ধাওয়ান জুটি। পরে ঋষভ পন্থ, দিনেশ কার্তিকও ঝোড়ো ব্যাটিং করেন। শেষ ওভারে দুরন্ত ১৮ রানের সুবাদে ১৯০ রানে পৌঁছেও যায় ভারত। তবে যেটা প্রথমে আশা করা হচ্ছিল যে ভারত অনায়াসে ২০০ টপকাবে, সেটা হয়নি মিডল অর্ডারের কিছুটা স্লো ব্যাটিংয়ের জেরে। পরে ব্যাট করতে নেমে দ্রুত গেইলের উইকেট হারায় উইন্ডিজ। কিন্তু তারপর মাঠে শুধু সরষে ফুল দেখেছে ভারতের গোটা দল। এভিন লিউইসের ধ্বংসাত্মক ব্যাটিং আর মার্লন স্যামুয়েলসের আত্মবিশ্বাসী সঙ্গত, এতেই বাজিমাত করে উইন্ডিজ। মাত্র ১ উইকেট হারিয়েই ভারতের চ্যালেঞ্জিং স্কোর ১৯০ টপকে যায় মাত্র ১৮ দশমিক ৩ বলে। ম্যাচের ৯ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় ক্যারিবিয়ানরা। খুব স্বাভাবিকভাবেই প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন এভিন লিউইস।

 

News Desk

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026