Sports

উইন্ডিজকে হারিয়ে সিরিজ পকেটে পুরল ভারত

অবশেষে সঠিক দিনে জ্বলে উঠল বিরাটের ব্যাট। ৫ ম্যাচের সিরিজে বিরাটদের এদিনের জয়টা ছিল আবশ্যিক। আর সেটাই ছিনিয়ে নিলেন তাঁরা। জামাইকার কিংস্টনের সাবাইনা পার্কে সিরিজের শেষ ও ফলাফল নির্ধারক ম্যাচেও টস জেতে উইন্ডিজ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ানরা। মহম্মদ সামি আর উমেশ যাদবের পেসের সামনে উইন্ডিজের ব্যাটিং লাইনআপ তাদের নিজেদের পিচেই তাল হারিয়ে ফেলে। সামির ৪ উইকেট ও উমেশের ৩ উইকেট উইন্ডিজের জয়ের আশায় জল ঢেলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। উইন্ডিজের দুই হোপ ম্যাচে তাঁদের দলের জন্য সামান্য ‘হোপ’-টা বাঁচিয়ে রাখেন। ফলে উইন্ডিজ ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে। সিরিজের চতুর্থ ম্যাচে এর চেয়েও কম রান করে উইন্ডিজ বোলিং ম্যাচ ভারতের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। ফলে তাদের আশার আলো তখনও বেঁচেছিল। কিন্তু গত দিনের ভুলটা এদিন আর করেনি ভারত। চরম ধরে ব্যাটিং করে ম্যাচ ডোবানোর রাস্তায় না হেঁটে রানের গতি বজায় রাখেন অজিঙ্কা, বিরাটরা। তবে জয়ের নায়ক অবশ্যই বিরাট কোহলি। অধিনায়কের ব্যাট এদিন অধিনায়কোচিতভাবেই ঝলসে উঠেছে। বিরাটের ১১৫ বলে ১১১ রানের দুরন্ত ইনিংস পঞ্চম ওয়ান ডে-তে সহজ জয় এনে দেয় ভারতকে। মাত্র ২ উইকেট হারিয়ে ৩৬ ওভার ৫ বলেই জয়ের জন্য প্রয়োজনীয় ২০৬ রান তুলে নেয় ভারত।

 

News Desk

মকর রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026