Sports

ধরমশালায় এখনও ৫২ রানে পিছিয়ে ভারত, হাতে ৪ উইকেট

ধরমশালায় ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে কপি বুক টেস্ট ম্যাচ দেখলেন দর্শকরা। যে বল মারার মারব। যে বল মারার নয় তা ছেড়ে দেব। বইতে যে বলকে ঠিক যেভাবে ট্রিট করার কথা লেখা আছে ব্যাটকে সেভাবে চালানো। যারা ক্রিকেটে ভবিষ্যৎ গড়তে চায় সেই সব শিক্ষানবিশদের জন্য আদর্শ ব্যাটিংয়েরও উদাহরণ তুলে ধরলেন ভারতীয় ব্যাটসম্যানেরা। শুধু এই যে খেলায় জেতার খিদে তেমন চোখে পড়ল না। এদিন কোনও ঝুঁকির রাস্তায় হাঁটেনি ভারতীয় ব্যাটিং লাইনআপ। যদিও তাতে লাভের লাভ কিছু হয়নি। বরং সারা দিনে ৬ উইকেট হারিয়েছে তারা। এখনও প্রথম ইনিংসে অজি রানের চেয়ে ৫২ রান পিছিয়ে রয়েছে রাহানের ভারত। বিরাটের অনুপস্থিতিতে এখন রাহানেই ভারতীয় দলের অস্থায়ী বস। সেই রাহানের এদিনের সংগ্রহ ৪৬। কে এল রাহুল ৬০, পূজারা ৫৭, অশ্বিন ৩০ রান করেন। এছাড়া বাকি ভারতীয় ব্যাটসম্যানেরা তেমন কোনও ছাপ না রাখতে পারলেও দিনটাতে বড় একটা মনে রাখার মত কিছু ঘটল না।

 

News Desk

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…

April 11, 2026

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026