Sports

প্রথম দিনের শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ০ রান

চতুর্থ ও শেষ টেস্টে প্রথম দিনের মধ্যে চোখে পড়ার মত যদি কিছু থাকে তবে নয়া মুখ কুলদীপ যাদবের বোলিং। ভারতের এই অচেনা মুখের দাপটে এদিন কার্যতই ভেঙে পড়ে অজিদের মিডল অর্ডার। এদিন সকালে টস জিতে ব্যাট নেন অজি অধিনায়ক। কিন্তু বিরাটহীন ভারতের বোলিং আক্রমণই প্রথমে ঝটকা দেয়। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় রেনশ-কে। তারপরই জুটি বাঁধেন ওয়ার্নার-স্মিথ। ২ জনের দুরন্ত ব্যাটিংয়ে এবার ব্যাকফুটে পৌঁছে যায় ভারত। দলগত ১৪৪ রানে ওয়ার্নার ফিরলেও স্মিথ তখনও ক্রিজে। কিন্তু তারপরই ঘোরে খেলার মোড়। কুলদীপের বোলিংয়ে ওয়ার্নার ফেরার পর এক এক করে মার্শ, হ্যান্ডসকম্বরাও আউট হয়ে ফেরার পর অজি ইনিংস ধাক্কা খায়। কুলদীপের সংগ্রহ ৪ উইকেট। শতরান করে স্মিথ নেলশনে আউট হলেও তাঁর দলের মিডল অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ে। উইকেটরক্ষক ওয়েড ৫৭ রানের একটা ভাল ইনিংস না খেললে অজিদের স্কোর ২৩০-২৪০ এই থমকে যেতে পারত। অবশেষে দিনের খেলার প্রায় শেষ প্রান্তে পৌঁছে সব উইকেট হারিয়ে অজিরা করে ৩০০ রান। ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার কে এল রাহুল ও মুরলী বিজয় মাত্র ১ ওভার খেলার সুযোগ পেয়েছেন। যে ওভারে দিনশেষের পড়ে আসা আলোয় কোনও ঝুঁকির ব্যাটিং থেকে নিজেদের দূরে রেখে শুধু ঠুকে দিয়েছেন হ্যাজেলউডের গোলা।

 

News Desk

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

বৃষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

মিথুন রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026