একটা গোটা দিনে প্রাপ্তি বলতে কেবল ৪টি উইকেট। বাকিটা নিছক ব্যর্থ প্রচেষ্টা। ফলে চতুর্থ দিনের শেষে জয়ের যে ক্ষীণ আশাটা দেখা দিয়েছিল, তা পঞ্চম দিনের বিকেলে মাঠে মারা গেল। ড্র পেয়েই তুষ্ট থাকতে হল বিরাটের ছেলেদের। কিন্তু এমন তো হওয়ার ছিল না! চতুর্থ দিনেই ২ উইকেট পড়ে গিয়েছিল অজিদের। পঞ্চম দিনের সকালে পরপর ২ উইকেট পড়ে যায়। স্মিথ, রেনশ-র মত ব্যাটসম্যানেরা প্যাভিলিয়নে ফেরেন। এই পর্যন্ত ভারতের। কিন্তু তারপর চিনের প্রাচীরের মত দেওয়াল তুলে ভারতীয় বোলারদের সব লঙ্ঘন চেষ্টা বিফল করে দিলেন মার্শ আর হ্যান্ডসকম্ব। কিভাবে উইকেট আগলে খেলাকে হারের হাত থেকে বাঁচিয়ে ড্র করতে হয় তা দেখিয়ে দিয়ে গেলেন এই দুই অজি ব্যাটসম্যান। দিনের শেষ বল পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন হ্যান্ডসকম্ব। দিনেরে শেষে আরও ২টি উইকেট ফেলতে সমর্থ হন ভারতীয় বোলাররা। খেলা শেষ হওয়ার সময় অজিদের সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ২০৪ রান। প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন পূজারা। অজিদের সঙ্গে শেষ টেস্ট ধরমশালায়। শুরু ২৫ মার্চ।
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…