Sports

পূজারার ডবল, ঋদ্ধির সেঞ্চুরি, ব্যাটে বলে কামাল জাদেজার

তৃতীয় দিনের শেষে যে টেস্ট সাদামাটা ড্রয়ের পথ ধরেছিল। তাই চতুর্থ দিনে মোড় ঘুরিয়ে এখন ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছে। যদিও কাজটা নেহাত সহজ নয়। তবু জেতার জন্য ঝাঁপানোর সুযোগ তো সামনে এসেছে। আর তা এসেছে চেতেশ্বর পূজারা আর ঋদ্ধিমান সাহার তাক লাগানো ব্যাটিংয়ের দৌলতে। তৃতীয় দিনে ৬ উইকেট হারানো ভারত চতুর্থ দিনের সকালে ব্যাট করতে নামে অজিদের চেয়ে ৯১ রানে পিছিয়ে থেকে। কিন্তু সকালে ব্যাট করতে নেমে ঋদ্ধিমান আর পূজারার দুরন্ত ব্যাটিংয়ের সামনে অজি বোলিং আক্রমণ ক্রমশ ফিকে হতে শুরু করে। পূজারা ২০২ রান করে এবং ঋদ্ধিমান সাহা ১১৭ রান করে আউট হন। যদিও এই দুইয়ের দুরন্ত ব্যাটিংয়ের পরও ভারতের টেল এন্ডাররা যে কামাল দেখালেন তা তারিফের দাবি রাখে। জাদেজার ৫৪ রানের ইনিংস ভারতের অজিদের সঙ্গে রানের ফারাক বাড়াতে একটা বড় ভূমিকা পালন করে। অবশেষে ৬০৩ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেন অধিনায়ক বিরাট। অজিদের বিকেলে ব্যাট করতে পাঠানো বিরাটের কতটা সঠিক সিদ্ধান্ত ছিল তা কিছুক্ষণের মধ্যেই পরিস্কার হয়ে যায়। ১৫২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ওয়ার্নার ও লিয়ঁকে প্যাভিলিয়নে পাঠায় জাদেজার ঘূর্ণি। দিনের শেষে ২ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ২৩ রান। এখনও ১২৯ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। হাতে ৮ উইকেট। ফলে জিতের হাতছানি নিয়েই পঞ্চম দিনে মাঠে নামবে বিরাট ব্রিগেড।

 

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 7, 2026

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026