Sports

পূজারার সেঞ্চুরি, ড্রয়ের পথে রাঁচি টেস্ট

তৃতীয় দিনের খেলার পর ক্রিকেট বিশেষজ্ঞেরা মেনে নিচ্ছেন কোনও অঘটন না ঘটলে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ড্রয়ের পথে। ভাল ব্যাটিং, বেশ কিছু ক্রিকেটোচিত শট দেখার সুযোগ হলেও খেলায় উত্তেজনা তৈরি হয়নি। খুব সাদামাটা টেস্টের নজির গড়ছে এই খেলা। গত শুক্রবার গিয়েছিল ১ উইকেট। তারপর ব্যাট করতে নেমে তৃতীয় দিনের সকালে ভাল শুরু করেন পূজারা-মুরলী জুটি। কিন্তু ব্যক্তিগত ৮২ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। এরপর একদিকে দাঁড়িয়ে পূজারা সেঞ্চুরি করলেও অন্যদিকে কেউই তেমন সফল হতে পারেননি। বিরাট, রাহানে, নায়ার, অশ্বিনরা কেউই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। দিনের শেষে ১৩০ রান করে ক্রিজে রয়েছেন পূজারা। ঋদ্ধিমান সাহার সংগ্রহ ১৮ রান। তৃতীয় দিনের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ৩৬০ রান করেছে। এখনও অস্ট্রেলিয়ার থেকে ৯১ রান পিছিয়ে তারা। হাতে রয়েছে ৪ উইকেট।

 

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026