Sports

প্রথম দিনে লাগাম হাতে রাখল অজিরা

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম দিনে খেলার রাশ নিজেদের হাতে রাখল অস্ট্রেলিয়া। ধৈর্যের পরীক্ষায় সম্পূর্ণ সফল অধিনায়ক স্মিথ ও ম্যাক্সওয়েল। সেঞ্চুরি করেন স্মিথ। ২৪৪ বলে ১১৭ রান করে দিনের শেষে অপরাজিত স্মিথ। অন্যদিকে ম্যাক্সওয়েলের ঝুলিতে রয়েছে ৮২ রান। ফলে দ্বিতীয় দিনের সকালেই দ্বিতীয় সেঞ্চুরির দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকবে অজিরা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলগত ৫০ রানের মাথায় ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওয়ার্নার। ৮০ রানের মাথায় অপর ওপেনার রেনশ-কে প্যাভিলিয়নে ফেরান উমেশ যাদব। ৮৯ রানে মার্সের উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। হাল ধরার চেষ্টা করেন স্মিথ ও হ্যান্ডসকম্ব। কিন্তু দলের ১৪০ রানের মাথায় হ্যান্ডসকম্বকেও ফেরান উমেশ। ব্যাট করতে নামেন ম্যাক্সওয়েল। এই অবস্থায় অজিদের ৩০০-র মধ্যে গুটিয়ে দেওয়ার কথা ভারতীয়দের মনে উঠেই আসছিল। তৃতীয় টেস্টে প্রথম দিনে ভাল অবস্থায় থাকার একটা ক্ষীণ আশায় বুক বাঁধছিলেন তাঁরা। কিন্তু স্মিথ-ম্যাক্সওয়েলের ‌যুগলবন্দি দিনের শেষে ভারতীয় বোলারদের নির্বিষ প্রমাণ করে দলকে পৌঁছে দিল শক্ত ভিতের ওপর। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে অজিদের স্কোর ২৯৯ রান। এদিন মধ্যাহ্নভোজনর বিরতির পর বাউন্ডারির দিকে ছুটতে থাকা একটি বলকে আটকাতে শরীর ছুঁড়ে দেন বিরাট কোহলি। চোট পান ডান কাঁধে। ‌ফিজিও মাঠে আসেন। এরপর কাঁধে যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক। এই টেস্টে বিরাট যদি কাঁধে চোটের কারণে খেলতে না পারেন তবে তা ভারতের জন্য অবশ্যই খারাপ খবর। তবে এখনও তেমন কিছু জানা যায়নি।

 

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026