Sports

পূজারা, রাহানের কাঁধে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে ভারত

প্রথম টেস্টে লজ্জার হারে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি ভারত। কিন্তু চিন্নাস্বামীতে শুরুতে ঝটকা খেয়েও সামলে নিতে পারলেন বিরাটের ছেলেরা। তৃতীয় দিনের শুরুতে অস্ট্রেলিয়ার ওয়েড আর স্টার্ক মিলে ভাল লড়াই দিলেও ২৬৯ থেকে ২৭৬ রান করতেই তাদের ৪ উইকেট পড়ে যায়। শেষ হয় প্রথম ইনিংস। অজিরা লিড পায় ৮৭ রানের। এই সময়ে ভারতকে কিছুটা নড়বড়ে লাগলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার কে এল রাহুল ফের ভাল খেলার ছাপ রেখে যান। করেন ৫১ রান। মুকুন্দ, কোহলি, জাদেজা ভাল ব্যাট করতে না পারলেও ৪ উইকেট পড়ার পর হাল ধরেন পূজারা ও রাহানে। এদিন যদিও কোহলির এলবিডব্লিউ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরাট কোহলি বলে বিতর্কটা যথেষ্ট গুরুত্বও পাচ্ছে। কারণ খেলা ঘোরানোয় বিরাট ফ্যাক্টর হয়ে উঠতেই পারতেন। তবে দিনের শেষে পূজারা ৭৯ রানে ও রাহানে ৪০ রানে ক্রিজে আছেন। চতুর্থ দিনে যদি এঁদের জুটি ভাল খেলে দেয় তাহলে যথেষ্ট চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে হবে অজিদের। হয়তো কোথাও ভারতের একটা জয়ের আশা থেকেও যাবে। তবে তার আগে চতুর্থ দিনে ব্যাট করতে হবে ভারতকে। তুলতে হবে বড় রান। সেটাই এখন প্রধান লক্ষ্য।

 

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026