Sports

হাল ফিরিয়েও দিনের শেষে বেহাল ভারত

সবে গত দিনের বদলা নেওয়ার আবহ তৈরি করে ভারতীয়দের জ্বালা জুড়নোর পরিস্থিতি তৈরি করেছিলেন বিরাটের ছেলেরা। ঠিক সেখানেই ছন্দপতন। ৫টি উইকেট দারুণ খেলে ১৬৩ রানের মাথায় তুলে নিয়ে কোণঠাসা ভারতীয় দল ঘুরে দাঁড়াচ্ছিল। তখনই চা পানের বিরতি। তারপর সেই যে তৃতীয় স্পেলে অজি ব্যাটসম্যানেরা খেলতে নামলেন, সেখান থেকে দিনের মত খেলা সমাপ্তি ঘোষণার আগে পর্যন্ত অনেক চেষ্টা মাত্র ১টি উইকেটই তুলে নিতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু অস্ট্রেলিয়ার স্কোর ততক্ষণে পৌঁছে গেছে ২৩৭ রানে। রেনশ্‌-র ৬০ রান ও মার্সের ৬৬ রানের অনবদ্য ইনিংস এদিন অজিদের অনেকটাই অক্সিজেন দিয়েছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম দিন প্রথমে ব্যাট করতে নেমে লিয়ঁর দাপটে ১৮৯ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। পরে ব্যাট করতে নেমে ভাল শুরুও করেছিল অজিরা। কিন্তু মাঝে পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় তারা। যদিও সেই চাপ দিনের শেষে কাটিয়ে উঠে আপাতত ৪৮ রানে লিড করছে তারা। হাতে এখনও ৪ উইকেট। ফলে এই টেস্টেও ভারতের জন্য কোনও সুবিধের বার্তা দিতে পারছেননা কেউই। এক যদি না ভাগ্য কোনও ভেল্কি দেখায়!

 

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026