Sports

লজ্জার হারে দর্পচূর্ণ বিরাট বাহিনীর

এমন লজ্জার হার শেষ কবে হেরেছে ভারত। মনে পরছে না তো! হঠাৎ মনে পরার কথাও নয়। এজন্য পুরনো খতিয়ান নিয়ে বসতে হবে। কিন্তু সেই হারটা ঘরের মাটিতে হেরে দেখাল অশ্বমেধের ঘোড়া বলে মাথায় তুলে নাচা বিরাট বাহিনী। পিচের দোষ দেওয়ার মুখ নেই। কারণ এই পিচেই অজি অধিনায়ক ১০৯ রানের ইনিংস খেলেছেন। অথচ সেই পিচেই ভারত নিজেদের প্রথম ইনিংসের ধারা অব্যাহত রেখে ১০৫ রানে অলআউট! ভারতের হয়ে সর্বোচ্চ রান পূজারার। ৩১ রান করে আউট হন তিনি। এর বাইরে ৬ জন এক অঙ্কের রান করেই প্যাভিলিয়নে ফিরেছেন। প্রথম ইনিংসে যদিও বা ৪০ ওভার পর্যন্ত অজি বোলিংয়ে টিকে থাকতে পেরেছিল ভারত, তো দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৩ ওভারেই শেষ ভারতের গর্বের ব্যাটিং লাইনআপ। প্রথম ইনিংসে কামাল দেখিয়েছিলেন স্টার্ক। সকলে ভাবছিলেন অজিদের ভারত বধে স্টার্কই আস্তিনের লুকোনো তাস। কিন্তু টেক্কার খেলাও যে লোকানো রয়েছে তা দ্বিতীয় ইনিংসে দেখিয়ে দিল অজিরা। দ্বিতীয় ইনিংসে ভারতকে একাই প্যাভিলিয়ন পর্যন্ত প্যারেড প্র্যাকটিস করালেন ৩২ বছরের বাঁ হাতি স্পিনার ও’কিফে। ‌পুনের পিচে ‌যাঁর অজানা ঘূর্ণিতে দর্পচূর্ণ বিরাট বাহিনীর। তৃতীয় দিনের দুপুরেই শেষ একটা গোটা টেস্ট। লজ্জার হার ভারতের।

 

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026