স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান আর রাহুল দ্রাবিড়, দুজনকেই টপকে গেলেন বিরাট কোহলি। টানা তিনটি টেস্ট সিরিজে দ্বিশতরানের রেকর্ড এর আগে ছিল ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়ের ঝুলিতে। সেই রেকর্ড ভেঙে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসাবে পরপর চার টেস্ট সিরিজে চারটি দ্বিশতরান করার রেকর্ড এদিন গড়লেন বিরাট। বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ২০৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক। এদিকে প্রথম দিনে শতরানের কাছে পৌঁছেও তা অধরা রেখে আউট হয়েছিলেন পূজারা। এদিন সেই একই ঘটনা ঘটল রাহানের ক্ষেত্রেও। ৮২ রানে আউট হয়ে যান তিনি। রাহানে না পারলেও পেরেছেন বাংলার ঋদ্ধিমান সাহা। ভারত যখন ৬৮৭ রানে ডিক্লেয়ার দেয় তখনও ১০৬ রান করে ক্রিজে রয়েছেন ঋদ্ধিমান। রানের পাহাড় তৈরি করে দিনের শেষে বাংলাদেশকে ব্যাট করতে পাঠানো এদিন কাজে লেগেছে। বাংলাদেশের হয়ে ওপেন করতে নেমে সৌম্য সরকার ব্যক্তিগত ১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪১ রান।
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…