Sports

বিরাট-মুরলীর সেঞ্চুরি, প্রথম দিনেই চালকের আসনে ভারত

ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার কে এল রাহুলের উইকেট খুইয়ে চাপে পড়ে যায় ভারত। কিন্তু সেই চাপ দীর্ঘস্থায়ী হয়নি। মুরলী বিজয় ও পূজারার দাপুটে ব্যাটিংয়ে ভারতের স্কোর বোর্ডে রানের চাকা ক্রমশ গতি পেতে থাকে। তবে দুর্ভাগ্য পূজারার। ৮৩ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। তবে পূজারা না পারলেও মুরলীর ব্যাট থেকে এদিন শতরান এসেছে। পূজারা আউট হওয়ার পর বিরাটের সঙ্গে জুটি বেধে শতরানের গণ্ডি পার করেন মুরলী। ব্যক্তিগত ১০৮ রানের মাথায় তিনিও আউট হয়ে গেলে বিরাটের সঙ্গে ব্যাট করতে নামেন রাহানে। মুরলীর পর এদিন ভারতরে হয়ে দ্বিতীয় সেঞ্চুরিটা পান অধিনায়ক বিরাট কোহলি। দিনের শেষে ১১১ রান করে ক্রিজে রয়েছেন বিরাট। সঙ্গে ৪৫ রান করে রয়েছেন রাহানে। প্রথম দিনের খেলার শেষে ভারতের স্কোর ৩ উইকেট হারিয়ে ৩৫৬ রান।

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026