Sports

চিপকে জাদেজার ঘূর্ণিতে ইংল্যান্ডে ধস, ৪-০-এ সিরিজ জিতল ভারত

অনেক চেষ্টা করেও হার বাঁচাতে পারল না ইংল্যান্ড। চেন্নাইয়ের মাটিতে টেস্ট সিরিজে চতুর্থ হারটা এদিন দেখতে হল কুক বাহিনীকে। এক ইনিংস ও ৭৫ রানে লজ্জার পরাজয় স্বীকার করতে হয় তাদের। টেস্টের প্রথম দুদিন ছিল ইংল্যান্ডের। তৃতীয় দিনটা ছিল কে এল রাহুলের। চতুর্থ দিনটা করুণ নায়ারের। আর শেষ দিনে ৭ উইকেট নিয়ে ইংল্যান্ডের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল রবীন্দর জাদেজার ঘূর্ণি। জাদেজার সর্বগ্রাসী বোলিংয়ের সামনে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়তে থাকে ব্রিটিশরা। ইংল্যান্ডের ৬ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করার আগেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন ইংল্যান্ডের দুই ওপেনার কুক ও জেনিংস। কুক করেন ৪৯ রান। জেনিংস ৫৪। এর বাইরে মইন আলির ৪৪ রান বাদ দিলে ইংল্যান্ডের ব্যাটিংয়ে উল্লেখ করার মত কিছুই ছিলনা এদিন। পঞ্চম দিনটাও দাপিয়ে বেরিয়ে সিরিজ ৪-০-এ পকেটে পুরল বিরাট বাহিনী।

 

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026