Sports

চিপকে ট্রিপল সেঞ্চুরি করে বিরল তালিকায় করুণ

চিপকে পঞ্চম টেস্টের তৃতীয় দিন যদি ছিল কে এল রাহুলের, তো চতুর্থ দিনে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে দিলেন করুণ নায়ার। টেস্টে ট্রিপল সেঞ্চুরির বিরল কৃতিত্বের অধিকারী হলেন তিনি। এতদিন কোনও ভারতীয় হিসাবে টেস্টে এই কৃতিত্ব একমাত্র ছিল বীরেন্দ্র সেহওয়াগের ঝুলিতে। এদিন ভারতের দ্বিতীয় টেস্ট খেলোয়াড় হিসাবে সেই তালিয়ার ২ নম্বরে চলে এলেন কর্ণাটকের এই প্রতিভা।

ভারত যখন ইনিংস ডিক্লেয়ার করে তখনও ৩০৩ রানে অপরাজিত অবস্থায় ক্রিজে ছিলেন করুণ। প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরির দোরগোড়া থেকে প্যাভিলিয়নে ফিরতে হলেও হিরোর মর্যাদা পাচ্ছিলেন কে এল রাহুল। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তাঁর ওপর থেকে স্পটলাইটের সব আলোটুকু শুষে নিলেন করুণ। ৩৮১ বলে ৩০৩ রানের ঝোড়ো ইনিংসে ৪টে ছক্কা আর ৩২টা চার হাঁকিয়েছেন তিনি। রাহুল, করুণ মিলেই ইংল্যান্ডের প্রথম ইনিংসের করা আপাত দৃষ্টিতে বিশাল রানের স্কোর টপকে যান অনায়াসে। দিনের প্রায় শেষ প্রান্তে এসে ৭ উইকেট হারিয়ে ৭৫৯ রানে ডিক্লেয়ার করে দেন অধিনায়ক কোহলি।

জেতার জন্য দিনের শেষে ইল্যান্ডকে খেলতে নামিয়ে নতুন বলে দ্রুত কিছু উইকেট ঘরে তোলার পরিকল্পনায় ভুল না থাকলেও তাতে কাজ হয়নি। দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ইংল্যান্ডের স্কোর ১২ রান। এখনও ভারতের চেয়ে ২৭০ রানে পিছিয়ে রয়েছে কুক বাহিনী। পঞ্চম দিনের উইকেটে যে রান কার্যতই পাহাড় প্রমাণ। তাই হার বাঁচাতে আপাতত মঙ্গলবার সারাদিন উইকেট আঁকড়ে পড়ে থাকা ছাড়া ইংল্যান্ডের আর তেমন কিছু করার নেই।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026