জিতটা যে সময়ের অপেক্ষা ছিল তা চতুর্থ দিনেই পরিস্কার হয়ে গিয়েছিল। কিন্তু পঞ্চম দিনে খেলা দেখতে আসা দর্শকদের যে ভাল করে বসার আগেই বাড়ি ফিরতে হবে তা বোঝা যায়নি। সকালে ব্যাট করতে নামার পর মাত্র ১৩ রান সংগ্রহ করেই বাকি ৪ উইকেট হারায় ইংল্যান্ড। কেউ ০, কেউ ৬ বা কেউ ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। আর যার নেপথ্য নায়ক হলেন ফের সেই অশ্বিন। অশ্বিনকে বল হাতে দেখলে এখন কার্যতই ভূত দেখছে ইংল্যান্ড। এদিন ইংল্যান্ডের বাকি যে ৪টি উইকেট পড়েছে তার প্রত্যেকটিই এসেছে অশ্বিনের আঙুলের খেলায়। ১৯৫ রানে সব উইকেট হারায় ইংল্যান্ড। বিরাট নিয়ে ব্রিটিশ মিডিয়ায় যতই বিতর্ক জমাট বাঁধুক না কেন, শেষ কথা হল জিত। আর সেই জিতটাই এদিন হেলায় বার করে নিলেন বিরাটরা। ফলে ইংল্যান্ডের সঙ্গে ৫ ম্যাচের টেস্ট সিরিজের পঞ্চম টেস্টটা নেহাই নিয়মরক্ষার ম্যাচ হয়ে গেল। কারণ ইতিমধ্যেই ৪টি টেস্টের ৩টি জিতে সিরিজ পকেটে পুরেছে ভারত। তবে পঞ্চম টেস্ট জিতে না হারার রেকর্ড অক্ষুণ্ণ রাখার চেষ্টা যে বিরাটরা করবেন তা নিয়ে সন্দেহ নেই।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…