হারারেতে ‘হোয়াইটওয়াশ’

ভারতের হোয়াইটওয়াশ সম্পূর্ণ। জিম্বাবোয়েকে তৃতীয় ম্যাচেও হেলায় হারিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ পকেটে পুরল ধোনি বাহিনী। এক উইকেটও না খুইয়ে এদিন জিম্বাবোয়েকে পরাজিত করে ভারত। এদিন প্রথমে ব্যাট করে আগের ম্যাচের মতই শুরু থেকে চাপে পড়ে যায় জিম্বাবোয়ে।

ভারতীয় বোলিং আক্রমণের সামনে কার্যত মুখ থুবড়ে পড়ে জিম্বাবোয়ের ব্যাটিং লাইনআপ। এদিনও জিম্বাবোয়ের কোনও ব্যাটসম্যান যদি ভারতীয় বোলিংয়ের সামনে কিছু রানের মুখ দেখেছেন তো তিনি ভুসি সিবান্দা। গত ম্যাচেও এঁর কাঁধে ভর করেই ১০০-র গণ্ডি পার করেছিল জিম্বাবোয়ে। ৪২ দশমিক ২ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। ঠিক আগের দিনের মতই।

পরে ব্যাট করতে নেমে এদিন কোনও উইকেট না হারিয়ে জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেন লোকেশ রাহুল, ফৈজ ফাজল ওপেনিং জুটি। ২১ দশমিক ৫ ওভারের মধ্যেই জেতার জন্য রান ভারতীয় স্কোর বোর্ডে যোগ করে দেন তাঁরা। দুজনেই অর্ধ শতরান করেছেন।

News Desk

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026