Sports

ইংল্যান্ড ৪০০, জবাব দিচ্ছে বিজয়-পূজারার চওড়া ব্যাট

ওয়াংখেড়ের সবুজ গালিচায় এদিন ৪০০ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বাটলারের ৭৬ রান ছাড়া ব্রিটিশ ব্রিগেডের আরও কেউই ব্যাট হাতে তেমন নজর কাড়তে পারেননি। বরং এদিন বল হাতে ফের ভেল্কি দেখিয়েছেন অশ্বিন। প্রথম দিন ইংল্যান্ডের ৫ উইকেটের মধ্যে ৪ উইকেটই তুলে নিয়েছিলেন তিনি। এদিন নিলেন আরও ২ উইকেট। তবে অশ্বিনের দুরন্ত বোলিংয়ের কথা বলতে গিয়ে জাদেজার বোলিংটা বাদ দিলে চলে না। এদিন ইংল্যান্ডের ৩ উইকেট তোলেন একা জাদেজাই। ৪০০ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মুরলী বিজয় আর চেতেশ্বর পূজারার চওড়া ব্যাটে ভর করে অনেকটাই চিন্তামুক্ত ভারত। ওপেনার হিসাবে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় কেএল রাহুলকে। তারপরই ম্যাচের হাল ধরেন ভারতের এই দুই তরুণ প্রতিভা। দ্বিতীয় দিনের খেলার শেষে ব্যক্তিগত ৭০ রানে বিজয় ও ৪৭ রানে পূজারা ক্রিজে রয়েছেন। ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৪৬ রান।

 

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026