Sports

মোহালিতে ত্র্যহস্পর্শে হারের দোরগোড়ায় ইংল্যান্ড

জাদেজা ৯০, অশ্বিন ৭২, জয়ন্ত যাদব ৫৫। ভারতের টেল এন্ডারদের পরাক্রমে মোহালি টেস্টের তৃতীয় দিনের শেষে রীতিমত চাপে পড়ে গেল কুকের ইংল্যান্ড। বিরাটের দলের এই ৩ ঘূর্ণি যে ব্যাটিংয়েও ভেল্কি দেখাবেন তা বোধহয় ইংল্যান্ড কল্পনাও করেনি। কিন্তু সেটাই হল। জাদেজা-অশ্বিন-যাদবের দাপুটে ব্যাটিংয়ে ভরসা করে ভারতের প্রথম ইনিংসের স্কোর দাঁড়ায় ৪১৭ রান। অর্থাৎ প্রথম ইনিংসেই ১৩৪ রানের লিড নিয়ে শক্ত ভিতে ভারত। এই অবস্থায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অশ্বিনের স্পিনের কেরামতিতে রীতিমত ধসে যায় ইংল্যান্ড। ৭৮ রানেই ৪ উইকেট হারিয়ে হারের দোরগোড়ায় ইংল্যান্ড। অশ্বিন ৩ উইকেট ও জয়ন্ত যাদব ১ উইকেট ঝুলিতে পোরেন। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৮৪ রান তুলেছে ব্রিটিশরা। ক্রিজে রয়েছেন রুট এবং ব্যাটি। সব ঠিকঠাক থাকলে মোহালির টেস্টও জিততে চলেছে ভারত।

 

News Desk

ধনু রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

মকর রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

কুম্ভ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

মীন রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 9, 2026

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026