Sports

ইংল্যান্ডকে দুরমুশ করে দ্বিতীয় টেস্ট ভারতের

২৪৬ রানে ইংল্যান্ডকে উড়িয়ে দিল কোহলির ভারত। বিশাখাপত্তনমে পঞ্চম দিনে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই পরাজয় শিকার করে নেয় কুকের ছেলেরা। সোমবার সকালে বিশাখাপত্তনমের ওয়াই এস রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে ইংল্যান্ড লড়াই দেওয়ার বার্তাই দিয়েছিল গতকাল। কিন্তু বাস্তবে হল কই!

এদিন সকালে থেকে শুধু ব্রিটিশ ব্যাটসম্যানেরা ব্যাট হাতে নেমেছেন আর আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেছেন। দুকেত, আনসারি ও অ্যান্ডারসন শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। সামান্য যেটুকু লড়াই লড়েছেন বেয়ারস্টো। কিন্তু তাঁর অপরাজিত ৩৪ রান ইংল্যান্ডকে বাঁচানোর জন্য ছিল যৎসামান্যই। বেয়ারস্টো ছাড়া ভারতীয় ঘূর্ণির দাপটে এদিন কেউই ২ অঙ্কের রানে পৌঁছতে পারেননি। অশ্বিন ও জয়ন্ত যাদব ৩ উইকেট করে ও জাদেজা ২ উইকেট পান। ১৫৮ রানেই এদিন গুটিয়ে যায় ইংল্যান্ড। ভারত জেতে ২৪৬ রানে। ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২টি টেস্টের শেষে ১-০-এ এগিয়ে গেল ভারত।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026