Sports

বিশাখাপত্তনম টেস্টে দ্বিতীয় দিনেই জিত দেখছে কোহলি ব্রিগেড

দ্বিতীয় দিনের শেষেই ইংল্যান্ডকে মোটামুটি হারের মুখে দাঁড় করিয়ে দিল বিরাটের ছেলেরা। যদিও সেই সোনালি পরিস্থিতিতে পৌঁছে দেওয়ার মুখ্য শ্রেয় যায় অধিনায়ক বিরাট কোহলির মুকুটেই। বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৩১৭ রান তোলে ভারত। শুক্রবার দ্বিতীয় দিন সকালে শুরুতেই ব্যক্তিগত ১৬৭ রানে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। এরপর মূলত অশ্বিনের ৫৮ রান ও জয়ন্ত যাদবের ৩৫ রানের দাপটে ভারতের স্কোর পৌঁছে যায় ৪৫৫ রানে।

এরপর ইংল্যান্ড ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক কুকের উইকেট হারায়। এরপর হামিদ, মোইন আলি ও দুকেত সামান্য রান করে প্যাভিলিয়নে ফেরায় চাপে পড়ে যায় তারা। কিছুক্ষণ লড়াই দিয়ে দলের স্কোর বোর্ডে ৫৩ রান যোগ করে আউট হয়ে যান রুটও। ফলে দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেট হারিয়ে ১০৩ রান। ক্রিজে আছেন স্টোকস ও বেয়ারস্টো। দুজনেরই সংগ্রহ ১২ রান। ভারতীয় বোলারদের দাপট বজায় থাকলে তৃতীয় দিনে ইংল্যান্ডকে ফলোঅন-এ বাধ্য করা কোহলিদের কাছে খুব শক্ত হবেনা।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026