Sports

মুরলী, পূজারার দাপটে খেলায় ফিরল ভারত, ফের ব্যর্থ গম্ভীর

রাজকোট টেস্টের প্রথম দুটো দিন ছিল ইংল্যান্ডের। কিন্তু ব্যাট হাতে নামার পর মাত্র একদিনের ব্যবধানে খেলায় ফিরল ভারত। ব্যাট হাতে ইংল্যান্ডের মতই সফল তারা। শুক্রবার তৃতীয় দিনের খেলার শুরুতেই ধাক্কা আসে ভারতের। আউট হয়ে ব্যক্তিগত ২৯ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরতে হয় গৌতম গম্ভীরকে। ক্রিজে আসেন চেতেশ্বর পূজারা। শুরু হয় রাজকোটের পিচে মুরলী বিজয় আর পূজারার ‌যুগলবন্দি। যা দিনভর তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন দর্শকরা। দুজনেই এদিন সেঞ্চুরি করেন।

বিজয় ১২৬ রানে ও পূজারা ১২৪ রানে যখন প্যাভিলিয়নে ফেরেন তখন সূর্যদেব অস্তাচলের পথে। ফলে প্রায় শেষের দিকে ব্যাট করতে নামেন বিরাট কোহলি। আর খেলায় যখন দিনের মত ইতি টানার সময় তখন নাইট ওয়াচম্যান হিসাবে পাঠানো হয় অমিত মিশ্রকে। কিন্তু তাতে ফল হয়নি। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। বন্ধ হয় দিনের মত খেলাও। চতুর্থ দিনে বিরাটের সঙ্গে নতুন ব্যাটসম্যান মাঠে নামবেন। তবে খুব এদিক ওদিক কিছু না হলে খেলা যে ড্রয়ের রাস্তা ধরে নিয়েছে তাতে একমত ক্রিকেট বিশেষজ্ঞেরা।

News Desk

কুম্ভ রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 4, 2026

মীন রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 4, 2026

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026