নিউজিল্যান্ডের কাছে হেরে গেল ভারত

ভারতে খেলতে এসে এই প্রথম জয়ের মুখ দেখল নিউজিল্যান্ড। দিল্লির ফিরোজ শাহ কোটলা ময়দানে ভারতকে ৬ রানে হারিয়ে দিল কিউয়িরা। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ধোনি। উইলিয়ামসনের ১১৮ রান ও ল্যাথামের ৪৬ রানের কাঁধে ভর করে নড়বড়ে নিউজিল্যান্ড ইনিংস পৌঁছে যায় ২৪২ রানে।

ওয়ান ডে ম্যাচে যা এখন আর বড় রান নয়। ফলে লক্ষ্য যে কঠিন ছিল তা নয়। কিন্তু সেটা কঠিন করে দেয় শুরু থেকেই ভারতের নিয়মিত উইকেট পতন। এদিন গোটা ম্যাচে কেদার যাদব বাদে কোনও ভারতীয় ব্যাটসম্যানই ৪০ রানের গণ্ডি পার করতে পারেননি। যদিও লক্ষ্য খুব শক্ত না হাওয়ায় শেষের দিকে জয়ের প্রায় দোরগোড়ায় পৌঁছে যায় ধোনির ছেলেরা। যদিও শেষ রক্ষা হয়নি। ৩ বল ও ৬ রান বাকি থাকতেই শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। হয়তো শেষ উইকেট বাঁচিয়ে ক্রিজে টিকতে পারলে জয় এলেও আসতে পারত। কিন্তু সে সবই জল্পনা। ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজে ২ ম্যাচের শেষে ফলাফল ১-১। খুব স্বাভাবিকভাবেই এদিন ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন কেন উইলিয়ামসন।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026