Sports

হোটেলের বাইরে পা দেওয়া মানা, বিশ্বকাপ জিতে বার্বাডোজেই বন্দি রোহিতরা

বিশ্বকাপ জিতে দেশকে গর্বিত করেছেন। গোটা দেশ মুখিয়ে আছে বিশ্বজয়ীদের দেশে ফেরার আশায়। কিন্তু বার্বাডোজেই বন্দি রোহিত, বিরাটরা। হোটেলের বাইরে পা দেওয়া মানা।

১৩ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ ঘরে এনেছেন রোহিত, বিরাট, যশপ্রীতরা। গত শনিবার বার্বাডোজের মাটিতে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গোটা ভারতীয় দল আবেগে ভেসে যায়। অন্যদিকে দেশে রাতেই শুরু হয়ে যায় উৎসব।

বহু বছর পর ফের রাস্তায় নেমে বিশ্বজয়ের আনন্দে মেতে উঠলেন দেশবাসী। অপেক্ষা ছিল রোহিত, বিরাটরা দেশে পা রাখলে আবার তাঁদের নিয়ে উৎসবে মেতে ওঠার।

কিন্তু বিশ্বকাপ জিতেও রোহিত, বিরাটরা বার্বাডোজে হোটেলেই বন্দি অবস্থায় কাটাচ্ছেন। তাঁদের হোটেলের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

ফলে সারাদিন কাটছে হোটেলেই। বার্বাডোজ বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি বুঝে তা ফের সক্রিয় হবে। উড়বে বিমান। তারপরই বিরাটদের চার্টার্ড বিমানে দেশে উড়িয়ে আনবে বিসিসিআই। তার আগে নয়।

ওয়েস্ট ইন্ডিজের দ্বীপগুলিতে চোখ রাঙাচ্ছে হ্যারিকেন বেরিল। এখানে যে ঘূর্ণিঝড় সাইক্লোন তা মার্কিন মুলুকে ও তার আশপাশে হ্যারিকেন। ক্যাটাগরি ৪ মাত্রার ভয়ংকর এই ঘূর্ণিঝড়ের দাপট গত শনিবার বিকেলের পর থেকেই শুরু হয়েছিল।

ক্রমে তা বাড়তে থাকে। রবিবার ও সোমবার তার দাপট আরও বেড়েছে। সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় বার্বাডোজ ছাড়ার কথা ছিল ভারতীয় দলের। তারপর তারা উড়ে যেত নিউ ইয়র্কে।

সেখান থেকে বিমান ধরে দুবাই হয়ে ভারতে আসার কথা ছিল তাদের। কিন্তু সব ভেস্তে দিয়েছে ঘূর্ণিঝড়। বার্বাডোজে প্রবল ঝড়বৃষ্টি আরও বাড়বে সোমবার জুড়ে।

অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই অবস্থায় বার্বাডোজ সুনসান করছে। স্থানীয়রাও বাড়িতেই রয়েছেন। বিরাট, রোহিতদের হোটেলের বাইরে যেতে মানা করা হয়েছে। সে পরিস্থিতিও নয়। এখন এই বেরিল দুর্যোগ কাটিয়ে তাঁরা কবে দেশের জন্য রওনা দিতে পারেন সেটার জন্য অপেক্ষা করতেই হবে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026