Sports

ঘোষণা হল টি২০ বিশ্বকাপের দল, হৃদয় ভাঙল শাহরুখ খানের

ভারতের টি২০ বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেল। যে দল ঘোষণা হয়েছে তাতে চোখ বোলানোর পর হয়তো শাহরুখ খানের মন ভেঙে যেতে পারে।

২ জুন থেকে টি২০ বিশ্বকাপের আসর বসতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায়। সেই দলে এমন কয়েকজন খেলোয়াড়ের নাম নেই যাঁদের বাদ দেওয়ার কথা ভাবাই মুশকিল ছিল। এমনকি যাঁকে প্রায় নিশ্চিত ধরেই এগোনো চলছিল, সেই রিঙ্কু সিংও দলে নেই।

ফিনিশার হিসাবে রিঙ্কুর নাম প্রথমসারিতে রয়েছে। সেই রিঙ্কুর দলে জায়গা হয়নি। কেকেআর-এর মালিক শাহরুখ খানও ব্যক্তিগত ভাবে চাইছিলেন বিশ্বকাপ দলে রিঙ্কু থাকুন। রিঙ্কুর জন্য প্রকাশ্যেই সওয়াল করেছিলেন বলিউড কিং।

কিন্তু সেই রিঙ্কুই দল থেকে বাদ পড়লেন। শুধু রিঙ্কু বলেই নন, লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক কেএল রাহুলও দলে জায়গা পাননি।

কেএল রাহুলের মত খেলোয়াড়ও যে বাদ পড়তে পারেন তা দেখে অনেক ক্রিকেট বোদ্ধাই অবাক হয়েছেন। দলে জায়গা হয়নি ভারতের অন্যতম ওপেনিং ভরসা শুভমান গিলেরও।

১৫ জনের যে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়েছে সেই তালিকায় কারা রয়েছেন দেখে নেওয়া যাক। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা, সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।

এছাড়া রয়েছেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দর জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরাহ।

দলে জায়গা না হলেও রিঙ্কু সিং, শুভমান গিল, আবেশ খান এবং খলিল আহমেদ, এই ৪ ক্রিকেটারকে রিজার্ভ তালিকায় রাখা হয়েছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026