রাহুলের স্বপ্নের ডেবিউ, জিম্বাবোয়েকে হেলায় হারাল ভারত

স্বপ্নের ডেবিউ বোধহয় একেই বলে। ১১৫ বলে ১০০ রান এবং নট আউট থেকে। জীবনের প্রথম ম্যাচটা স্মরণীয় করে রাখার মত খেলা খুব কম খেলোয়াড়ের জীবনেই হয়। ভারতের ওপেনার হিসাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেমে সেটাই করে দেখালেন কে এল রাহুল। জেতাটা কঠিন ছিলনা। কিন্তু সেটাকে সহজতর করে দিল লোকেশ রাহুলের ব্যাট। এদিন প্রথমে ব্যাট করে ৫০ ওভার শেষ হতে ১ বল বাকি থাকতেই জিম্বাবোয়ে ১৬৮ রানে সব উইকেট হারায়। জিম্বাবোয়ের হয়ে ব্যাটিংয়ে একমাত্র ৪১ রানের নির্ভরযোগ্য ইনিংস খেলেন এলটন চিগুমবুরা। পরে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৭ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরতে হয় ভারতের আর এক ডেবিউ ওপেনার করুণ নায়ারকে। এরপর আম্বাতি রায়ুডু ব্যাট করতে নামেন। রায়ুডু-রাহুল যুগলবন্দিকে আর রুখতে পারেনি জিম্বাবোয়ের বোলাররা। রায়ুডু ৬২ রান করেন। ৪২ দশমিক ৩ ওভারেই জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। হারারেতে প্রথম ম্যাচে জিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০-এ এগিয়ে রইল ভারত।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026