Sports

লজ্জার হার ভারতের, টেস্টেও হোয়াইটওয়াশ

২ ম্যাচের টেস্ট সিরিজে ২-০-তে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলাও পুরো খেলা হল না। তার আগেই হেরে গেল ভারত। পরপর একদিনের সিরিজ ও টেস্ট সিরিজ বহুকাল হারেনি টিম কোহলি। কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটিং ও বোলিংয়ের দাপটের সামনে খড়কুটোর মত ধসে গেল ভারতের ক্রিকেট দাপট। সোমবার ৭ উইকেটে ক্রাইস্টচার্চ টেস্ট জিতে নিল নিউজিল্যান্ড। সেইসঙ্গে টেস্ট সিরিজও জিতে নিল তারা।

দ্বিতীয় দিনের শেষেই পরিস্কার ছিল ভারতের হারের ছবি। অপেক্ষা ছিল তৃতীয় দিনের নিয়মরক্ষার। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ৯৬ রান। এদিন ব্যাট করতে নেমে ১২৪ রান সাকুল্যে করে ভারত। অর্থাৎ এদিন ৪ উইকেটের বিনিময়ে তারা তোলে ২৮ রান। প্রথম ইনিংসে ভারতীয় ইনিংসকে প্রায় একাই শেষ করেন জ্যামিসন। আর দ্বিতীয় ইনিংসে ভারতকে ১২৪ রানে গুটিয়ে দেয় বোল্ট ও সাউদি-র বিষাক্ত বোলিং। প্রথম ইনিংসে ৭ রানে এগিয়ে ছিল ভারত। ফলে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৩১ রান।

অতি কম রান। তবু পিচ সুবিধের নয়। তবু নিউজিল্যান্ড তাদের চেনা পিচে যথেষ্ট দাপটেই শুরু করে খেলা। ল্যাথাম ও ব্লান্ডেলের ওপেনিং পার্টনারশিপই খেলা জিতিয়ে নিয়ে যেতে পারতেন। কিন্তু দলের ১০৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় কিউয়িরা। ৫২ রানে ফেরেন ল্যাথাম। এদিনও ব্যর্থ অধিনায়ক কেন উইলিয়ামসন। ৫ রান করে তাঁকেও ফিরতে হয়। জয়ের দোরগোড়ায় পৌঁছে ৫৫ রান করে ফেরেন ব্লান্ডেল। এরপর বাকিটুকু টেলর ও নিকোলস ২ জনে ৫ রান করে তুলে নেন। এই ম্যাচের সেরা হন জ্যামিসন। টেস্ট সিরিজের সেরা হন টিম সাউদি।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026