Sports

নিউজিল্যান্ডের কাছে টেস্টেও লজ্জার হার ভারতের

নিউজিল্যান্ড সফরে গিয়েই জ্বলে উঠেছিল ভারত। নিউজিল্যান্ডকে তাদের দেশেই টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করে দেয় বিরাটবাহিনী। সেই আত্মবিশ্বাস বুকে নিয়ে একদিনের সিরিজ খেলতে নেমেই কিন্তু উলট পুরাণ শুরু হয়। এবার শুরু হয় হার। একদিনের সিরিজে পাল্টা ভারতকেই হোয়াইটওয়াশ করে দেয় নিউজিল্যান্ড। এবার টেস্টেও ভারতের সেই অবস্থা হওয়ার পরিস্থিতি তৈরি হল। ২ ম্যাচের টেস্ট সিরিজে ভারত প্রথম ম্যাচ এদিন যেভাবে দাঁড়িয়ে হারল তাতে দ্বিতীয় ম্যাচে দুরন্ত কামব্যাক ছাড়া মুখরক্ষার আর জায়গা রইল না।

প্রথম টেস্টে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে খাতায় কলমে বিশ্বের একনম্বর ব্যাটিং লাইনআপ থাকা ভারত। প্রথম ইনিংসে মায়াঙ্ক আগরওয়ালের ৩৪ রান আর অজিঙ্কা রাহানের ৪৬ রান বাদ দিলে ভারতের আর কারও রান বলার মত নয়। মাত্র ১৬৫ রান করে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। এই বিপর্যয়েই মোটামুটি পরিস্কার হয়ে গিয়েছিল যে এই টেস্ট নিউজিল্যান্ডের।

ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ভাল শুরু করে। একাই ৮৯ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া টেলর ৪৪, জ্যামিসন ৪৪, গ্র্যান্ডহোম ৪৩, ব্লান্ডেল ৩০ রান করেন। টেল এন্ডার হিসাবে পরিচিত নিউজিল্যান্ডের অন্যতম বোলিংস্তম্ভ বোল্ট পর্যন্ত শেষে ২৪ বলে ৩৮ রানের একটা ঝোড়ো ইনিংস খেলে দলের রান কিছুটা আরও বাড়িয়ে দেন। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৪৮ রানে।

১৮৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। মুখ থুবড়ে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় ইনিংসেও মায়াঙ্ক আগরওয়ালের ৫৮ রান বাদ দিলে আর কারও রানই উল্লেখের দাবি রাখে না। রাহানে করেন ২৯ রান। ঋষভ পন্থ করেন ২৫ রান। ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৯১ রান করে। ফলে জয়ের জন্য ৯ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। সেই রান তুলতে নিয়ম রক্ষার্থে মাঠে নামে তারা। ১ ওভার ৪ বল খেলেই বিনা উইকেটে জয়ের জন্য ৯ রান তুলে নেন ব্লান্ডেল ও ল্যাথাম। ম্যাচের সেরা হন কিউয়ি বোলিং স্তম্ভ টিম সাউদি।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026