Sports

ফের সুপার ওভারে গড়াল খেলা, ফের হারল নিউজিল্যান্ড

বিশ্বকাপ ফাইনালেও হেরেছিল। গত ম্যাচেও হেরেছিল। এবার শুক্রবারের টি-২০-তেও হারল নিউজিল্যান্ড। সুপার ওভারে ম্যাচ গড়ালে নিউজিল্যান্ডের হার তাদের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে গত ম্যাচের মতই এদিনের ম্যাচও প্রায় হাতছাড়া হতে বসেছিল ভারতের। সেই ম্যাচে অসামান্য প্রত্যাবর্তনের নজির এদিনও গড়লেন বিরাটের ছেলেরা। ২০ ওভারের পর ২ দলের রান সমান হওয়ার পর সুপার ওভারে গিয়ে খেলার ফলাফল স্থির হয়। আর সেখানে ভারত সহজ জয় ছিনিয়ে নেয়। ১টা চার ও ১টা ছক্কা হাঁকিয়ে সুপার ওভারে ভারতের জয় নিশ্চিত করেন কেএল রাহুল।

আগেই সিরিজ হাতছাড়া হয়েছে নিউজিল্যান্ডের। এবার লড়াই হোয়াইট ওয়াশ হওয়া রোখার। সেই লক্ষ্যে শুক্রবার চতুর্থ টি-২০ খেলতে নামে ভারত। টস জিতে নিউজিল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। এদিন রোহিত না থাকায় রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন। কিন্তু দ্রুত ফেরেন। তারপর ভারতের একের পর এক উইকেট পতন হতেই থাকে। পরপর ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। হাল ধরেন মণীশ পাণ্ডে ও শার্দূল ঠাকুর। এঁরা ২ জনেই রানকে একটা চ্যালেঞ্জিং অবস্থায় পৌঁছে দেন। শার্দূল ফেরার পর শেষে নভদীপ সাইনিকে নিয়ে লড়েন মণীশ। ৩৬ বলে ৫০ রান করে ভারতকে ১৬৫ রানের স্কোরে পৌঁছে দেন তিনি।

১৬৬ রান করলে জিতবে। এই অবস্থায় ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের গাপটিল ৪ রান করে ফেরেন। কিন্তু ভাল ব্যাট করতে থাকেন মুনরো। সিফার্টকে সঙ্গে নিয়ে মুনরো নিউজিল্যান্ডকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৪৭ বলে ৬৪ রান করে ফেরেন মুনরো। তবে জয়ের পরিস্থিতি তৈরি করে যান। মুনরোর পর ব্রুস নেমেই ০ রানে ফেরেন। এবার নিউজিল্যান্ড জয়ের লক্ষ্যে ছুটতে থাকে সিফার্ট ও টেলরের চওড়া ব্যাটে ভরসা করে।

টেলর যখন ২৪ রান করে ফেরেন তখন ৫ বলে দরকার ছিল ৭ রান। কিন্তু হাঁকপাঁক করতে গিয়ে গত ম্যাচের পুনরাবৃত্তি ঘটে এদিনও। বল করছিলেন শার্দূল ঠাকুর। তাঁকে প্রহার করতে গিয়ে নিউজিল্যান্ড পরপর উইকেট হারাতে থাকে। শেষ ওভারে ৬ বলের মধ্যে ৪টি উইকেট পড়ে। বাকি ২ বলে ৬ রান তোলে নিউজিল্যান্ড। আর তাতেই সমতা ফেরে। ১৬৫ রান করে ২ দলের হয়ে যাওয়ায় ম্যাচ ফের গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ১ উইকেট হারিয়ে কিউয়িরা তোলে ১৩ রান। গত ম্যাচে তুলেছিল ১৭ রান। ভারত ব্যাট করতে নামার পর রাহুল একটি ছক্কা ও একটি চার মেরে দলের জন্য ২ বলে ১০ রান তুলে দেন। বাকি ৪ রান ১ বল বাকি থাকতেই তুলে নেন বিরাট ও সঞ্জু স্যামসন। ফের টানটান ম্যাচ জিতে নেয় ভারত। ৫ ম্যাচের সিরিজে ভারত এখন ৪-০-তে এগিয়ে। শেষ টি-২০ ম্যাচ আগামী রবিবার।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026