Sports

দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা, হেলায় জিতল ভারত

৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। বাকি কেবল ১টি ম্যাচ। শ্রীলঙ্কা জিতলে সিরিজ ড্র। ভারতকে সিরিজ জিততে গেলে তাই জিততেই হবে তৃতীয় ও শেষ ম্যাচ। প্রথম ম্যাচ গিয়েছিল ভেস্তে। বৃষ্টি পণ্ড করেছিল খেলা। দ্বিতীয় টি-২০-তে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মঙ্গলবার সহজেই জিতল ভারত। ৭ উইকেটে জয় পায় তারা। ১৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচের সেরা হন ভারতের নবাগত পেস বোলার নভদীপ সাইনি।

টস জিতে এদিন প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি। শুরুতে কিছুটা খেললেও তারপর থেকে নিয়মিত উইকেট পড়তে থাকে শ্রীলঙ্কার। আবিষ্কা ফার্নান্ডো (২২), গুণতিলক (২০), ওসাদা ফার্নান্ডো (১০) পরপর উইকেট পড়তে থাকে শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি রান করেন কুশল পেরেরা। পেরেরা করেন ৩৪ রান। এদিন কার্যত ভারতীয় বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ করে শ্রীলঙ্কা। যা টি-২০ ফরম্যাটে কোনও রানই নয়।

ইন্দোরের মাঠে ভারতের রেকর্ড ছিল তারা কোনও ম্যাচ এখানে হারেনি। সেই রেকর্ড এদিনও অক্ষুণ্ণ রাখল ভারত। সহজ টোটাল তাড়া করতে নেমে এদিন শিখর ধাওয়ান কিছুটা নড়বড়ে শুরু করলেও, কেএল রাহুল কিন্তু যথেষ্ট ভাল ব্যাটিংয়ের পরিচয় দেন। শিখর ও রাহুল মিলেই কার্যত এদিন ভারতের জয় নিশ্চিত করে দেন। দলের ৭১ রানের মাথায় ফেরেন রাহুল। করেন ৪৫ রান। এরপর ধাওয়ান ফেরেন ৩২ রান করে। শ্রেয়স আইয়ার করেন ৩৪ রান। একটা অতি বিশাল ছক্কা হাঁকান তিনি। যা মেরে নিজেই বড় বড় চোখে তাকান শ্রেয়স। ভাবটা এমন যে এটা আমি মেরেছি! শেষে বিরাট কোহলির ব্যাটিং তাণ্ডব খেলা দ্রুত শেষ করে। বিরাট ৩০ রান করে অপরাজিত থাকেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026