ইন্দোরে শক্ত ভিতে ভারত

ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনের শেষে ম্যাচের ওপর নিজেদের আধিপত্য কায়েম করল বিরাট ব্রিগেড। অবশ্যই সেই পর্যন্ত পৌঁছনোর যাবতীয় করতালি বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানের প্রাপ্য। প্রথম দিনের শেষেই ভারতের এই জুটি বুঝিয়ে দিয়েছিল দ্বিতীয় দিনটা তাদের। হলও তাই। এদিন গোটা দিন জুড়ে যে ক্রিকেট হয়েছে তাতে ক্রিকেটোচিত শট ছিল, টেস্টের মানসিকতা ছিল, ধৈর্য ছিল, আর বড় রান গড়ার তাগিদটা ছিল। প্রথম দিন করেছিলেন শতরান। আর এদিন সম্পূর্ণ করলেন দ্বিশতরান। অবশেষে ২১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক বিরাট। অন্যদিকে অজিঙ্কা রাহানেও সমান পরিমাণ উদ্ভাসিত। দ্বিশতরানটা শিকেয় না ছিঁড়লেও এদিন তার দরজায় পৌঁছে গিয়েছিলেন তিনি। ১৮৮ রান করার পর তাঁকে প্যাভিলিয়নে ফেরান বোল্ট। এই দুই বিশাল অঙ্কের রানের ওপর ভরসা করে এদিনে খেলার প্রায় শেষ লগ্নে ৫৫৭ রানের স্কোরে ডিক্লেয়ার করে দেন বিরাট। তবে দিনের শেষ লগ্নে ডিক্লেয়ার করে নতুন বল আর বিকেলের পড়তে থাকা আলোকে কাজে লাগিয়ে কিউয়িদের শুরুতেই ধাক্কা দেওয়ার যে কৌশল বিরাট নিয়েছিলেন তাতে তেমন সফল নয় ভারতীয় বোলিং আক্রমণ। দিনের শেষে কিউয়িদের সংগ্রহ ২৮ রান। ক্রিজে রয়েছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার গুপতিল ও ল্যাথাম।

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026