উজ্জ্বল বিরাট-রাহানে, সুযোগ কাজে লাগাতে ব্যর্থ গৌতম

আড়াই বছরের অপেক্ষা। অনেক মান অভিমান। ক্ষোভের বহিঃপ্রকাশ। অবশেষে আড়াই বছর পর ফের ভারতীয় দলে কামব্যাক। নিজেকে প্রমাণ করার ফের একটা সুবর্ণ সুযোগ। কিন্তু ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সকাল যে অন্য কথা বলল। এত কাঠখড় পুড়িয়ে নিজের জাত চেনানোর যে সুযোগ গৌতম গম্ভীর পেয়েছিলেন, তার সদ্ব্যবহার হল কই! ২৯ রান করেই তো প্যাভিলিয়নে ফেরত গেলেন কেকেআর অধিনায়ক। পূজারা বা মুরলী বিজয়ও কিউয়ি বোলিং আক্রমণের সামনে তেমন কিছু দেখাতে পারলেন না। পারলেন সেই বিরাট। অবশেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে যাঁকে শেষমেশ স্বমহিমায় দেখতে পেলেন ভারতবাসী। আপাতত ১০৩ রান করে ক্রিজে রয়েছেন তিনি। সাক্ষাৎ যমদূতের মত কিউয়িদের ভাল শুরুর যাবতীয় সাফল্যকে যিনি একাই শুষে নিলেন প্রথম দিনে। তবে শুধু বিরাটের সুখ্যাতিটা অন্যায় হবে। কারণ উল্টোপারে দাঁড়িয়ে তাঁকে দিনভর যোগ্যসঙ্গত দিয়ে গেলেন অজিঙ্ক রাহানে। প্রথম দিনের শেষে রাহানের ব্যক্তিগত সংগ্রহ ৭৯ রান। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আর দিনের শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৬৭ রান।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026