Sports

চুলের ছাঁট বদলে চমক দিলেন বিরাট, ধোনি, হার্দিক, চাহাল

গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮৯ রানে হারিয়ে গোটা ভারতীয় দল এখন ফুরফুরে মেজাজে। আগামী শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে তাদের ম্যাচ। তার আগে ২ দিন ছুটি পেয়েছিলেন দলের খেলোয়াড়েরা। বিরাট গিয়েছিলেন স্কটল্যান্ডে বেড়াতে। ফিরে অনুশীলনে যোগ দিতেই বিরাট সহ ভারতের ৪ খেলোয়াড়কে দেখে সকলে চমকে উঠেছেন। একদম বদলে গেছে তাঁদের চুলের ছাঁট। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পাণ্ডিয়া এবং যুজবেন্দ্র চাহালের চুলের সেই নতুন ছাঁট সোশ্যাল সাইটে হুহু করে ছড়িয়ে পড়ে।

বিশিষ্ট হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের হাতে বদলেছে চুলের ছাঁট। আর এখন নতুন ছাঁটে একদম নয়া অবতারে সামনে এসেছেন বিরাটরা। ভারতীয় দলের তরফেও এই ৪ মূর্তির ছবি প্রকাশ করা হয়েছে। প্রশ্নও রয়েছে। সোশ্যাল সাইটে নেটিজেনদের উদ্দেশ্যে তাঁদের প্রশ্ন এঁদের মধ্যে কাকে সবচেয়ে বেশি কুল লাগছে এই নতুন ছাঁটে? উত্তরে অবশ্য কে এগিয়ে তা এখনও অজানা।

মহেন্দ্র সিং ধোনি যখন খেলা শুরু করেন তখন তাঁর লম্বা চুল তাঁকে আরও বেশি করে পরিচিতি দেয়। তারপর বিভিন্ন সময়ে চুলের ছাঁট বদলাতে দেখা গেছে ধোনিকে। একসময় মাথা পুরো কামিয়েও দেখা গেছে ধোনিকে। এটাও সকলের জানা যে ধোনি সব সময় নতুন ধারার সঙ্গে চলতে ভালবাসেন। সেই মহেন্দ্র সিং ধোনির নতুন চুলের ছাঁটে তাঁকে কেমন লাগল তাঁর অনুরাগীদের। বিরাটকেই বা কেমন লাগছে তাঁর ফ্যানদের। তবে ছবি তো হল। এখন এঁদের খেলার সময় কেমন লাগছে সেদিকেই চেয়ে সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026