Sports

ইংল্যান্ডে সলমন খানের সিনেমায় বিভোর ভারতীয় দল

ভারতীয় সিনেমা হলের পাশাপাশি ইংল্যান্ডেও মুক্তি পেয়েছে সলমন খানের সিনেমা ‘ভারত’। ইংল্যান্ডে ভারতীয় সিনেমার কদর যথেষ্ট। সেখানে বহু ভারতীয় বসবাস করেন। তাঁরা যেমন ভারতীয় সিনেমা দেখে থাকেন, তেমনই ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়া ভারতীয় দলও সলমন খানের ভারত দেখতে ঢুকে পড়ল সিনেমা হলে। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভারতের। তার আগে মনকে চাপমুক্ত রাখতেই হয়ত সিনেমা দেখা।

ভারত সিনেমাটি দেখতে সিনেমা হলে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কেদার যাদব। তলায় লিখে দেন, ভারত দেখার পর ভারতীয় দল। এদিকে ভারতীয় ক্রিকেট দল তাঁর সিনেমা দেখতে গিয়েছিল, একথা জানার পর ভারতীয় দলকে তাঁর সিনেমা দেখতে যাওয়ার জন্য ধন্যবাদ জানান সলমন খান। ট্যুইটে সলমন লেখেন, ভারতীয় দলকে অনেক ধন্যবাদ ইংল্যান্ডে ভারত দেখতে যাওয়ার জন্য। গোটা দেশ ভারতীয় দলের সঙ্গে আছে বলেও জানান তিনি।

কোরিয়ান একটি সিনেমা অবলম্বনে তৈরি সলমন খানের ভারত সিনেমাটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। মুক্তি পাওয়ার ৪ দিনের মধ্যে এই সিনেমা বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে। ফলে সিনেমাটি যে হিট তা বলাই যায়। সেই সিনেমা দেখতে সুদূর ইংল্যান্ডে বিশ্বকাপের চাপের মধ্যেও ভারতীয় দল যে সময় করে গেছে এটা অনেক সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত মানুষকেই মুগ্ধ করেছে। ধোনি, কেদার, কেএল রাহুল, শিখর ধাওয়ান, হার্দিক পাণ্ডিয়া সকলেই গিয়েছিলেন সিনেমা দেখতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026