Sports

সিরিজ অস্ট্রেলিয়ার, চাপ পড়লেই হারছে ভারতীয় দল

মরণ বাঁচন লড়াইয়ের ম্যাচে ভারতকে হারিয়ে ভারতের মাটিতে টি-২০ ও একদিনের সিরিজ জিতে দেশে ফিরছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে এই সিরিজ হার কিন্তু ভারততে বাড়তি চাপে রাখল। অন্যদিকে ভারতের মাঠে তাদের ২টি ফরম্যাটেই সিরিজ জয় অস্ট্রেলিয়াকে অক্সিজেনও দিন। আত্মবিশ্বাসীও‌ করল।

৫ ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ২টোই হেরে যায় অস্ট্রেলিয়া। ফলে শেষ ৩টে ম্যাচের ১টা জিততে পারলেই সিরিজ জিততে পারত ভারত। এই অবস্থা থেকে নিজেদের লড়াইয়ে ফিরিয়ে পরপর ৩টে ম্যাচই জিতল অজিরা। এই ৩টে ম্যাচই তাদের কাছে ফাইনালের মত ছিল। হয় জেতো, নয়ত সিরিজ হারো।

বুধবার শেষ ম্যাচে যে জিতবে সিরিজ তার। এই অবস্থায় খেলতে নেমে টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। খোওয়াজার শতরানের ইনিংস ও হ্যান্ডসকম্বের ৫২ রানের যোগদানে ভর করে অস্ট্রেলিয়া ৫০ ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে তোলে ২৭২ রান। ভারতের পেস আক্রমণ এদিন ৫ উইকেট তুলে নেয়। একদিনের ক্রিকেটে ২৭২ রান খুব বড় রান নয়। কিন্তু সেই রান তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানদের কালঘাম ছুটে যায়। এখনও যে ভারত চাপের ম্যাচে ধসে যায় তা এদিনের ম্যাচ থেকে পরিস্কার। আর তা থেকে পরিস্কার যে এবারের বিশ্বকাপে ভারত নিশ্চিত দাবিদার নয়। বরং অস্ট্রেলিয়া টিমটা নিজেদের বিশ্বকাপের আগে অনেকটাই গুছিয়ে নিতে পেরেছে।

ব্যাট করতে নেমে এদিন শিখর ধাওয়ান ১২ রানে, বিরাট কোহলি ২০ রানে, ঋষভ পন্থ ১৬ রানে, বিজয় শঙ্কর ১৬ রানে, রবীন্দ্র জাদেজা ০ রানে প্যাভিলিয়নে ফেরেন। রোহিত অনেক বল নষ্ট করলেও ৫২ রান করেন। কেদার যাদব কিছুটা লড়াই দিয়ে ৪৪ রান করেন। দারুণ লড়াই দিয়ে ৪৬ রান করেন ভুবনেশ্বর কুমারও। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। ভারত হারে ৩৫ রানে। ৫০ ওভার খেলে সব উইকেট হারিয়ে করে ২৩৭ রান।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026