Sports

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল ভারত

অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-২০ সিরিজ জয়ের আশা জিইয়ে রাখল ভারত। ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচ ছিল ডু অর ডাই। হারলে সিরিজ হাতছাড়া। এই অবস্থায় এদিন নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারত। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথম টি-২০-তে প্রথমে ব্যাট করে যেমন বিধ্বংসী চেহারা নিউজিল্যান্ড নিয়েছিল, এদিন ততটা করতে পারেনি। বরং ভারতীয় বোলিং এদিন অনেক বেশি নিয়ন্ত্রিত ছিল।

বিধ্বংসী মেজাজে রোহিত শর্মা, ছবি – আইএএনএস

দলগত ৫০ রানের মধ্যেই এদিন ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। আগের দিনের ডেঞ্জারম্যান সিফার্ট এদিন ১২ রানে ফেরেন। মুনরোও ১২। মিশেল (১) ও অধিনায়ক উইলিয়ামসন (২০) ফেরার পর ম্যাচের হাল ধরেন মিডল অর্ডার ব্যাটসম্যান টেলর ও গ্র্যান্ডহোম। এঁদের দাপটে নিউজিল্যান্ড রানের গতি বজায় রেখে ভাল স্কোরের দিকে এগোতে থাকে। গ্র্যান্ডহোম ৫০ ও টেলর ৪২ রান করে আউট হন। ততক্ষণে ম্যাচ তার শেষ লগ্নে পৌঁছে গেছে। শেষ বলে ৩ রান করে ফেরেন সাউদি। নিউজিল্যান্ড ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে তোলে ১৫৮ রান।

রোহিত-শিখর জুটিতেই জয়, ছবি – আইএএনএস

টি-২০ ক্রিকেটে এই রান বিশাল না হলেও অবশ্যই চ্যালেঞ্জিং। ১৫৯ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই ব্যাট চলতে থাকে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের। এঁরা ২ জনেই ভারতের জয়ের ভিত গড়ে দেন। রোহিত ৫০ রান ও শিখর ৩০ রান করে ফেরার পর বিজয় শঙ্কর ফেরেন ১৪ রান করে। জুটি বাঁধেন ধোনি ও ঋষভ পন্থ। এঁরা ২ জনে শেষ পর্যন্ত টিকে থেকে ভারতকে ৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ভারত জেতে ৭ উইকেটে। ৪০ রান করে ঋষভ ও ২০ রান করে ধোনি অপরাজিত থাকেন। ৩ উইকেট তুলে ম্যাচের সেরা হন ক্রুণাল পাণ্ডিয়া।

ধোনির তাণ্ডব, ছবি – আইএএনএস

এদিনের জয়ের ফলে সিরিজে সমতা ফিরল। সিরিজ এখন ১-১। ফলে রবিবারের শেষ টি-২০ কার্যত ফাইনালের চেহারা নিল। যে দল জিতবে সিরিজ তাদের।

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026