Sports

নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার, ভারতের দর্পচূর্ণ

এদিন কী হেরেই মাঠে নেমেছিল ভারত? নাকি অতি দম্ভে দর্পচূর্ণ? প্রতিপক্ষকে ধর্তব্যের মধ্যেই না ধরার খেসারত গুনতে হল ভারতকে? উত্তর মেলা কঠিন। তবে বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনি না থাকলে একটা দোর্দণ্ডপ্রতাপ দলের যে এমন দৈন্যদশা হতে পারে তার জলজ্যান্ত সাক্ষী হয়ে রইল নিউজিল্যান্ডের হ্যামিলটনের সেডন পার্কের সবুজ গালিচা।

এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। বিরাট না থাকায় এদিন রোহিত শর্মা ছিলেন অধিনায়ক। তিনি যেমন শিখর ধাওয়ানকে নিয়ে নামেন তেমনই নামেন। কিন্তু শুরু থেকেই নড়বড় করতে থাকে ভারতীয় ব্যাটিং। বিশেষত বোল্ট, গ্র্যান্ডহোমের বিষাক্ত বোলিংয়ের সামনে কেমন যেন আত্মসমর্পণ করে দেন ভারতীয় ব্যাটসম্যানেরা।

মাত্র ৩৫ রানে করতেই ৬ উইকেট হারায় ভারত। দলের ৩৩ রানের মাথায় পড়ে ৩টি উইকেট। ধাওয়ানের ১৩ রান ছাড়া উপরের দিকের একজন ব্যাটসম্যানও ২ অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

রোহিত (৭), শুভমান গিল (৯), কেদার যাদব (১) ফেরেন তবু খাতা খুলে। আম্বাতি রাইডু ও দীনেশ কার্তিক ফেরেন ০ রান করে। কার্যত ভারতীয় বোলাররা রানটাকে তবু কিছুটা টেনে নিয়ে যান। হার্দিক (১৬), কুলদীপ (১৫) ও চাহল (১৮) না করলে ভারতের অতি শোচনীয় হাল হত।

এদিন ভারতের সব উইকেট পড়ে যায় ৯২ রানে। এখানে বলে রাখা ভাল যে ভারতীয় ইনিংসে সর্বাধিক রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন স্পিনার যুজবেন্দ্র চাহল। এটাও হয়তো ভারতীয় ইনিংসে রেকর্ড হয়ে থাকবে। বোল্ট একাই তোলেন ৫ উইকেট। গ্র্যান্ডহোম ৩ উইকেট।

মাত্র ৯৩ রান করেই জিতবে। এই অবস্থায় ব্যাট করতে নেমে মাত্র ১৪ ওভার ৪ বল খেলে প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। আউট হন গুপতিল (১৪) ও অধিনায়ক কেন উইলিয়ামসন (১১)। ২টি উইকেটই নেন ভুবনেশ্বর কুমার। নিকোলস ৩০ রানে অপরাজিত থাকেন। টেলর ৩৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা নির্বাচিত হন বোল্ট। সিরিজ হারার পরও এদিনের দুরন্ত জয় নিউজিল্যান্ডের ক্ষতে অনেকটাই প্রলেপ দিল।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026