Sports

অস্ট্রেলিয়াকে ফলো অন করিয়ে ইতিহাস থেকে ১ দিন দূরে ভারত

৩০০ রানে প্রথম ইনিংস শেষ করল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনেই গিয়েছিল ৬ উইকেট। এদিন বাকি ৪টি উইকেটও পরে যায়। এদিনও ভয়ংকর কুলদীপ যাদব। ৪টির মধ্যে ২ উইকেট তুলে নেন তিনি। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে অজি ইনিংসকে কার্যত শেষ করেন তিনি। এদিন বাকি ২টি উইকেট আসে বুমরাহ ও সামির বল থেকে।

ভারত প্রথম ইনিংস ৬২২ রানে ডিক্লেয়ার করে। অজিরা প্রথম ইনিংসে তোলে ৩০০ রান। ফলে তারা ৩২২ রানে পিছিয়ে ছিল। প্রথম ইনিংসে ৩২২ রানে পিছনে থাকায় ভারতের হাতে সুযোগ ছিল তাদের ফলো অন করিয়ে ফের ব্যাট করতে পাঠানোর। সেটাই করলেন বিরাট কোহলি। ফের অজিদের ব্যাট করতে পাঠালেন। চতুর্থ দিনের শেষে ৬ রান করে অজি ওপেনিং খোওয়াজা-হ্যারিস জুটি ক্রিজে। পঞ্চম দিনে জেতা দূরে থাক এখন ১০ উইকেট দিনের শেষ পর্যন্ত বাঁচিয়ে খেলাকে ড্র করাই বড় চ্যালেঞ্জ অজিদের সামনে। আর সিরিজে এই ম্যাচ ড্র হলেও সিরিজ ভারতের পকেটে। ইতিহাস গড়ে অজিদের মাঠে তাদের টেস্ট সিরিজে হারাতে চলেছে ভারত। এখন শুধু সময়ের অপেক্ষা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026