Sports

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস, ইতিহাসের মুখে ভারত

ভারত প্রথম ইনিংস ৬২২ রানে ডিক্লেয়ার করার পর অস্ট্রেলিয়া প্রথম দিকে ভাল ব্যাটিংই করছিল। রানও উঠছিল। মনে করা হচ্ছিল সহজে ভারতকে ছাড়বে না তারা। কিন্তু তৃতীয় দিনে ভারতীয় ঘূর্ণির সামনে কার্যত মুখ থুবড়ে পড়ল অজি ব্যাটিং লাইনআপ। হ্যারিস (৭৯), খোওয়াজা (২৭) ও ল্যাবুস্যাঞ্জ ৩৮ রান করে কিছুটা লড়াই দেওয়ার পর কিন্তু ধসে পড়ে অজি ব্যাটিং। মার্শ ৮ রানে, হেড ২০ এবং অধিনায়ক পেন ৫ রানে আউট হন। কুলদীপ ফের ভয়ংকর। চায়নাম্যানের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেননি অজি ব্যাটসম্যানেরা। খোওয়াজা, হেড ও পেন-এর উইকেট তুলে নন তিনি। ভারতের অন্য ঘূর্ণি আক্রমণ রবীন্দর জাদেজা ব্যাটিংয়ে ৮১ করার পর বোলিংয়েও সমান সফল। এদিন অজিদের সেট ব্যাটসম্যান হ্যারিসকে বোল্ড করেন তিনি। প্যাভিলিয়নে পাঠান মার্শকেও। ল্যাবুস্যাঞ্জকে ফেরত পাঠান মহম্মদ সামি।

তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ২৩৬। ক্রিজে আছেন হ্যান্ডসকম্ব ও কামিন্স। কার্যত ল্যাজে গোবরে দশা হয়েছে অস্ট্রেলিয়ার। নিজেদের মাঠেই ভারতের কাছে টেস্ট সিরিজ হারার মুখে তারা। আর ভারত ইতিহাস গড়ার দোরগোড়ায়।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026