Sports

ভারতের জয় এখন সময়ের অপেক্ষা

পঞ্চম দিনে কতক্ষণ খেলা চলবে। আধঘণ্টা, এক ঘণ্টা, নাকি তার চেয়ে আর একটু বেশি? প্রশ্ন এখন এটাই। এটা নয় যে কে জিতবে। কারণ চতুর্থ দিনের খেলা যখন শেষ হয় তখনই পরিস্কার হয়ে গেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বক্সিং ডে টেস্টে জয় ছিনিয়ে নিতে চলেছে ভারত। শুধু যা সময়ের অপেক্ষা। অজিদের পঞ্চম দিনে মাঠে নেমে জিততে গেলে করতে হবে ১৪১ রান। হাতে রয়েছে মাত্র ২টি উইকেট। কামিন্স ৬১ রান করে অপরাজিত অবস্থায় মাঠে থাকলেও তাঁর পক্ষে ১৪১ রানের লক্ষ্যে দলকে পৌঁছে দেওয়া কার্যত অসম্ভব। যেখানে অন্য প্রান্তে ব্যাটসম্যান হিসাবে তিনি পাবেন দলের ২ বোলারকে।

বক্সিং ডে টেস্টে কিন্তু পরপর ৪ দিনই নিজেদের দাপট ধরে রাখল ভারত। টস জিতে ব্যাট নেওয়া থেকে শুরু। তারপর প্রথম ইনিংসে ৪৪৩ রান করে ডিক্লেয়ার। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনে ৫ উইকেট ৫৪ রানে হারানোর পর এদিন খেলে দেন ঋষভ পন্থ। ৩৩ রান করেন তিনি। এদিন ঋষভ যখন আউট হন তখন ভারতের স্কোর ছিল ৮ উইকেট হারিয়ে ১০৬ রান। এখানে আর সময় নষ্ট না করে ডিক্লেয়ার করে দেন বিরাট কোহলি। ভারত লিড পায় ৩৯৮ রানের।

জিততে গেলে ৩৯৯ রান করতে হবে, এই অবস্থায় চতুর্থ ইনিংস খেলতে নেমে অস্ট্রেলিয়ার নিয়মিতভাবে উইকেট পতন হতে থাকে। দিনের শেষে ২৫৮ রান করে অজিরা। হারায় ৮ উইকেট। হাতে মাত্র ২টি উইকেট। করতে হবে ১৪১ রান। এদিন কামিন্সের ৬১ রানে অপরাজিত অবস্থায় থাকা লড়াই বাদ দিলে অজি ইনিংসে দ্বিতীয় বৃহত্তম স্কোর মার্শের। তিনি করেন ৪৪ রান। এছাড়া হেড (৩৪), খোওয়াজা (৩৩), অধিনায়ক পেন (২৬) কিছু করে রান দলের খাতায় যোগ করেন। অন্যরা তার চেয়েও কম।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026