Sports

দ্বিতীয় টেস্টে হারের দোরগোড়ায় ভারত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট জিতলেও সেই টেম্পো ধরে রাখতে পারল না ভারত। দ্বিতীয় টেস্টেই অসাধারণ কামব্যাক দেখাল অস্ট্রেলিয়া। ফলে চতুর্থ দিনের শেষে এখন শুধু সময়ের অপেক্ষা। ম্যাজিক কিছু না হলে এই টেস্ট ভারত হারছে। ফলে সিরিজে সমতা ফেরাতে চলেছে অজিরা।

পার্থের পিচে প্রথম ইনিংসে ৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অজিরা। এদিন তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৪৩ রানে। ফলে ভারতকে জিততে গেলে করতে হত ২৮৭ রান। যা চতুর্থ উইকেটের ভাঙা পিচে তোলা কার্যত অসম্ভব। তবে সে লক্ষ্যে ভারতীয় ব্যাটসম্যানেরা একটা দুরন্ত ছুট দেখাতে পারতেন। যা কিন্তু বাস্তবে খুঁজে পাওয়া গেলনা।

এদিন ভারত যেন ব্যাট করতেই নামে হেরে। ০ রানে রাহুল, ৪ রানে পূজারা, ২০ রানে মুরলী বিজয়, ৩০ রানে রাহানে এবং অধিনায়ক বিরাট ১৭ রানে ফেরার পর এখন আর খেলায় ফেরার জায়গা নেই। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেট হারিয়ে ১১২ রান। জিততে গেলে এখনও দরকার ১৭৫ রান। হাতে ৫ উইকেট। শুনতে ৫ উইকেট হলেও এখন পড়ে আছেন টেল এন্ডাররা। আপাতত পঞ্চম দিনের সকালে ব্যাট হাতে নামবেন ২৪ রান করে ক্রিজে থাকা হনুমা বিহারী এবং ৯ রান করে ক্রিজে থাকা ঋষভ পন্থ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026