Sports

বিরাটের কাঁধে ভর করে লড়াই দিচ্ছে ভারত

বিরাট কোহলির ১২৩ রানের দুরন্ত ইনিংসে ভরসা করে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে লড়াই দিচ্ছে ভারত। প্রথম টেস্টে কামাল দেখিয়েছিলেন পূজারা। দ্বিতীয় টেস্টে হাল ধরলেন বিরাট। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩২৬ রানের জবাবে ভারত প্রথম ইনিংস শেষ করে ২৮৩ রানে। দ্বিতীয় দিনে ৩ উইকেট হারিয়ে ১৭২ রান তোলার পর এদিন কার্যত ধস নামে ভারতীয় ব্যাটিংয়ে। রাহানে (৫১) ও ঋষভ পন্থ (৩৬) ছাড়া কেউই অজি বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি।

৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে শুরু করে ফিঞ্চ ২৫ রান করে রিটায়ার্ড হার্ট হন। হ্যারিস (২০), মার্শ (৫), হ্যান্ডসকম্ব (১৩), হেড (১৯) ফেরেন কিছু করে রান যোগ করে। যা অজিদের দ্বিতীয় ইনিংসের জন্য যথেষ্ট। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোর ১৩২ রান। ক্রিজে খোওয়াজা ৪১ রান করে এবং অধিনায়ক পেন ৮ রান করে রয়েছেন। তৃতীয় দিনের শেষে অজিদের লিড রয়েছে ১৭৫ রানের। হাতে রয়েছে ৬ উইকেট। ভারতের জন্য এই টেস্ট কঠিন হতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বোদ্ধারা। তবে চতুর্থ দিনের সকালটা কার হয় তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026