Sports

পূজারার সেঞ্চুরি ছাড়া বাকিটা শুধুই হতাশা

একা কুম্ভ রক্ষা করে ভারতীয় ইনিংস। পূজারার অবস্থা এদিন ছিল ঠিক তাই। অ্যাডিলেডে বৃহস্পতিবার থেকে শুরু হল ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। দলগত মাত্র ১৯ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। প্যাভিলিয়নে ফেরেন কেএল রাহুল, মুরলী বিজয় ও বিরাট কোহলি। কিছুক্ষণের মধ্যেই ফেরেন রাহানেও। যখন মনে হচ্ছিল ভারতের ইনিংস মেরেকেটে ১৫০ গড়ালে হয়! ঠিক তখনই একদিকে প্রাচীরের মত দাঁড়িয়ে যান চেতেশ্বর পূজারা। ভারতীয় ব্যাটিং লাইনআপ যখন অজি বোলিংয়ের সামনে কার্যত নাস্তানাবুদ, তখন পূজারার ব্যাট চলতে থাকে সাবলীল গতিতে। রানের মিটারও ঘুরতে থাকে। যদিও তাঁকে অন্যদিকে দীর্ঘক্ষণ সঙ্গত দিতে সক্ষম হননি কেউই। ৭টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ১২৩ রানের এক অনবদ্য ইনিংস খেলেন পূজারা।

রোহিত শর্মা করেন ৩৭ রান। ঋষভ পন্থ ও অশ্বিন করেন ২৫ রান করে। পূজারার দুরন্ত ব্যাটিং ও রোহিত, ঋষভ, অশ্বিনের কিছু রান যোগ করে ভারত দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ২৫০ রান করে। যদিও তা যথেষ্ট নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। যে কারণে টেস্টে প্রথম ব্যাট করা, অর্থাৎ শুরুতে বড় রানের ইনিংস গড়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা। সেটাই করে উঠতে পারলনা ভারত। উল্টে নিজেরাই চাপে পড়ে গেল। পূজারা এদিন খেলে না দিলে বলা যেত ভারত হারছে। এখন কিছুটা হলেও লড়াই দেওয়ার অবস্থায় রয়েছে তারা। দ্বিতীয় দিনে অজি ব্যাটিংয়ে দ্রুত ফাটল ধরানো এখন ভারতের একমাত্র লক্ষ্য।

News Desk

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

বৃষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

মিথুন রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026