কানপুর টেস্টে বিরাট বাহিনীর জয়টা ছিল সময়ের অপেক্ষা। আর সেই প্রহর ঘড়ির কাঁটায় পৌনে ১টার মধ্যে গুটিয়ে দিল অশ্বিনের ঘাতক ঘূর্ণি। সঙ্গে যোগ্য সঙ্গত দিল মহম্মদ সামির পেস। পঞ্চম দিনের মধ্যলগ্নেই নিউজিল্যান্ডকে ১৯৭ রানে হারিয়ে দিল ভারত। পকেটে পুরে নিল সিরিজের প্রথম টেস্ট। এদিন সকালে ৩৪১ রানের লক্ষ নিয়ে মাঠে নামেন কিউয়ি ব্যাটসম্যানেরা। অন্যদিকে ৬ উইকেট পকেটে পুরলেই জয় নিশ্চিত, এই শর্তকে সামনে রেখে মাঠে নামে ভারত। চতুর্থ দিনের পর পঞ্চম দিনেও অশ্বিন হানায় পর্যুদস্ত হয়ে পড়ে কিউয়িরা। রঞ্চি আর স্যান্টনার জুটি একটা শক্ত প্রতিরোধ গড়ে তুলে জয়ের লক্ষ্যে ছোটার চেষ্টা চালালেও বাস্তবে তাঁদের জয় সম্ভব ছিল না। দিনের শেষে তাই সেই লড়াই কাজেও আসেনি। কিউয়িদের দ্বিতীয় ইনিংসে অশ্বিন ৬ উইকেট তুলে নেন। ২ উইকেট নেন সামি। রবীন্দর জাদেজা পান ১টি উইকেট। রান আউট হন টেলর।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…