বিধ্বংসী মেজাজে বিরাট-রোহিত, ছবি - আইএএনএস
একদিনের ম্যাচে মাত্র ১৪ ওভার ৫ বল খেলে জিতে নিল ভারত। তাতেও রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডব। বিরাট কোহলির ছবির মত কিছু শট দেখার সুযোগ পেলেন দর্শকরা। নাহলে টিকিট কেটে এই খেলা দেখতে আসাই বৃথা হত। এদিন তিরুবনন্তপুরমে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উইন্ডিজ। সিরিজে সমতা ফেরানোর জন্য এদিন তাদের জিততেই হত। এই অবস্থায় প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপ। এদিন যেভাবে একের পর এক উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানরা তাতে তাদের জেতার কোনও তাগিদ আছে বলেই মনে হয়নি। উইন্ডিজের পাওয়েল (১৬), স্যামুয়েলস (২৪) এবং জেসন হোল্ডার (২৫) রান ছাড়া কেউ ২ অঙ্কের রানেই পৌঁছতে পারেননি। এরমধ্যে আবার ০ রান করে ফেরেন ৩ জন। রবীন্দর জাদেজা ৪ উইকেট তুলে উইন্ডিজ ব্যাটিংয়ের হাল বেহাল করা নিশ্চিত করেন। ৩১ দশমিক ৫ ওভার খেলে সব উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা তোলে মাত্র ১০৪ রান।
১০৫ রান করলে জিতবে এই অবস্থায় ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। রোহিত শর্মার সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি। কিন্তু তিনি কিছুক্ষণ পর স্লিপে ক্যাচ তুলে দেন। বিরাটের তোলা সেই সহজ ক্যাচ হাত ফস্কায় উইন্ডিজ অধিনায়ক হোল্ডারের। জীবন ফিরে পাওয়া বিরাটকে এরপর আর রুখতে পারেনি ক্যারিবিয়ান বোলিং। অন্যদিকে রোহিত শর্মা ছিলেন এককথায় বিধ্বংসী মেজাজে। রোহিত ৬৩ রান করেন। বিরাট করেন ৩৩ রান। ১৪ দশমিক ৫ ওভারেই জয়ের জন্য ১০৫ রান তুলে নেয় এই জুটি। ৯ উইকেটে জেতে ভারত। জেতে সিরিজও। ম্যাচের সেরা হন রবীন্দর জাদেজা। সিরিজের সেরা হন বিরাট কোহলি। টেস্ট সিরিজের পর একদিনের সিরিজেও হারল উইন্ডিজ। ৩-১ ব্যবধানে একদিনের সিরিজ হারল তারা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…